ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

সাংবাদিক আরাফাত সানিকে আটক: ক্র্যাকের নিন্দা, সোমবার মানববন্ধন

দৈনিক যায়যায়দিনের টেকনাফ প্রতিনিধি (মাল্টিমিডিয়া) সাংবাদিক আরাফাত সানিকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার তাকে আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। পরে রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই ঘটনার নিন্দা জানিয়েছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (ক্র্যাক)। সংগঠনটি মনে করে আরাফাত সানিকে হয়রানির উদ্দেশ্যে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

আরাফাত সানিকে আটকের পর ক্র্যাক বিভিন্নভাবে তথ্য-উপাত্ত সংগ্রহ করে জানতে পারে যে, আটকের পূর্বে তিনি (আরাফাত সানি) সেন্টমার্টিনে অবস্থান করছিলেন। পরে দ্বীপ থেকে ফেরার সময় শনিবার বিকাল পৌনে ৫টায় শাহপরীর দ্বীপ ঘাটে পৌঁছলে তাকে আটক করে কোস্টগার্ড। পরে সাজানো নাটকের অংশ হিসেবে তাকে অস্ত্র ও মাদক দিয়ে আটক দেখানো হয়। সানিকে যে সময় আটক করা হয় সেই সময় ঘাটে তার আরো কয়েকজন সহকর্মী উপস্থিত ছিলেন। তাদের ভাষ্যমতে, হঠাৎ কোস্টগার্ডের সদস্যরা চা খাওয়ার কথা বলে ঘাট থেকে তাকে নিয়ে যায়। এরপর অস্ত্র ও মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়।

ক্র্যাক মনে করে, আরাফাত সানি দীর্ঘদিন সীমান্ত জনপদ টেকনাফে ঝুঁকি নিয়ে সাংবাদিকতা করে আসছে। ইতোপূর্বে তার অবস্থান ও বেশকিছু নিউজ বিভিন্ন বাহিনীর বিতর্কিত অভিযানের বিরুদ্ধে ছিলো। সেকারণে ক্ষুব্ধ কোস্টগার্ড প্রতিশোধ নিতে গিয়ে তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। যার প্রমাণ স্বরূপ, কোস্টগার্ড ও আইএসপিআরের পৃথকভাবে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মিল নেই। অনতিবিলম্বে আরাফাত সানিকে মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সংগঠনটির। সোমবার (২৬ জানুয়ারী) বিকেল তিনটায় কক্সবাজার পৌরসভা চত্বরে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। এতে সকলের উপস্থিতি কামনা করেন ক্র্যাকের সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ।

ট্যাগ :

সাংবাদিক আরাফাত সানিকে আটক: ক্র্যাকের নিন্দা, সোমবার মানববন্ধন

আপডেট সময় : ০৯:৩৪:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬