ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন কলাতলীর অগ্নিকান্ডে দগ্ধ আরেকজনের মৃত্যু, নিহত আব্দুর রহিম ছিলেন গ্যারেজ মালিক মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে নাগরিকদের সরার নির্দেশনা যুক্তরাষ্ট্রের কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের মরদেহ পৌঁছেছে বাড়িতে : জানাজা মঙ্গলবার সকাল ১০ টায় কোন আপেলে পুষ্টিগুণ বেশি—লাল নাকি সবুজ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করলো সত্যেন সেন শিল্পীগোষ্ঠী ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল ঈদগাঁওয়ে চায়ের দোকানে জুয়া, গ্রেপ্তার ৫ দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক

সরকারি অর্থে চামড়া সংরক্ষনে লবন সংগ্রহে অনিয়ম: একই মিলকে দেয়া হয়েছে একের অধিক অনুমোদন

কোরবানীর পশুর চামড়া সংরক্ষণের জন্যে বিনামূল্যে লবণ বিতরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার লবন কিনে চামড়া ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে তা বিতরণ করবে। এ লক্ষে শিল্প মন্ত্রনালয় ২০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে ৬৪ জেলার জেলা প্রশাসক বরাবরে। সেখানে কক্সবাজার জেলায় ১০৩ টন লবণের জন্যে ১৫ লক্ষ ২৯ হাজার ৭৫৬ টাকা বরাদ্দ দেয়া হয় এবং মেসার্স এলকে সল্ট ক্রাসিং ইন্ডাস্ট্রিজ কে লবণ সরবরাহের জন্যে মনোনীত করা হয়। এ সরবরাহের সময়সীমা ছিলো ২৮ মে।

এ বিষয়ে এলকে সল্ট ক্রাসিং ইন্ডাস্ট্রিজ মালিক আব্দুল কাদের মাস্টার জানান, ১০৩ টন লবন দেওয়ার কথা থাকলেও জেলা প্রশাসকের অনুরোধে ১০৫ টন লবণ  লবন সরবরাহ করা হচ্ছে। ইতোমধ্যে স্বস্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক সালাহ উদ্দিন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দেশের ৬৪  জেলার জন্যে জন্যে ৮৬ টি লবন মিল কে সরবরাহের জন্যে মনোনীত করা হয়, সে তালিকায় রয়েছে কক্সবাজারেট ৪১ টি লবন মিল। সেখানে দেখা গেছে কক্সবাজারের মেসার্স রিয়াদ সুপার সল্ট ইন্ডাস্ট্রিজ এবং রিয়াদ সল্ট ইন্ডাস্ট্রিজপিতা ও পুত্রের মালিকানাধীন দুটি মিল পেয়েছে ৭টি জেলায় লবণ সাপ্লাইয়ের অনুমতি,মেহরাজ সল্ট ৪ টি  ও সালমা সল্ট ইন্ডাস্ট্রিজ দুইটি জেলায় লবন সরবরাহের  অনুমতি  পেয়েছে।

বৈষম্য ও অন্যায় করা হয়েছে উল্লেখ করে ইসলামপুর  লবন মিল মালিক সমবায় সমিতির সভাপতি শামসুল আলম আযাদ বলেন, এটি কেন্দ্রীয় সমিতি করেছে কিন্তু কিভাবে করেছে তা জানা নেই। তবে এরকম করা ঠিক হয়নি।

জানা যায়, বিসিক কক্সবাজার এ তালিকা তৈরী করেছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে বিসিক ঢাকার লবন সেলের প্রধান সরওয়ার হোসেন জানান, জেলা প্রশাসন তালিকা তৈরি করেছে বিসিক সহযোগিতা করেছে।  লবণ গুলো চামড়া ব্যবসায়ীদের দেওয়া হবে না। কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণের লক্ষ্যে দেওয়া হবে এতিমখানা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে।

উল্লেখ্য, দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরকার ৩০ হাজার মেট্রিক টন লবণ বিনামূল্যে বিভিন্ন এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও সমাজসেবামূলক প্রতিষ্ঠানে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি অর্থে চামড়া সংরক্ষনে লবন সংগ্রহে অনিয়ম: একই মিলকে দেয়া হয়েছে একের অধিক অনুমোদন

আপডেট সময় : ০৭:০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫