ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না রুমিন

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • 140

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি ব্রাহ্মণবাড়িয়া–২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা।

মঙ্গলবার দুপুর ১২টা ২২ মিনিটে জাতীয় সংসদের শপথ কক্ষে জামায়াতে ইসলামীর সংসদ সদস্যদের সঙ্গেই এমপি হিসাবে শপথ নেন রুমিন। ১২টা ২৪ মিনিটে শপথপত্রের নির্ধারিত স্থানে স্বাক্ষর করেন নবনির্বাচিত এমপিরা।

এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পাঠ না করেই ১২টা ২৬ মিনিটে শপথকক্ষ থেকে বের হয়ে যেতে দেখা যায় রুমিন ফারহানাকে।

বিএনপির নবনির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসলেও শেষ পর্যন্ত শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর সদস্যরা। তাদের সঙ্গে সে সময় স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিতরাও শপথ নিয়েছেন।

এর আগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথের সময় উপস্থিত হতে না পারা ইশরাক হোসেনও দ্বিতীয় দফায় অন্যদের সঙ্গে শপথ নেন।

তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সূত্র:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলেন না রুমিন

আপডেট সময় : ০১:০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬