ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’ প্রবাসীর স্ত্রীর মামলা, উখিয়ার জামায়াত নেতা কারাগারে

ষাটোর্ধ ব্যক্তির হাতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ!

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • 410

কক্সবাজার শহরের ডায়াবেটিকস পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকায় ৮ বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্ধ এক ব্যক্তির বিরুদ্ধে।

শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অভিযুক্ত ব্যক্তির নাম গোলাম মন্ডল (৬০)। তিনি ডায়াবেটিকস পয়েন্ট এলাকায় একটি জমি দেখভালের কেয়ারটেকার হিসেবে কাজ করেন।

প্রত্যক্ষদর্শী হুমায়ুন ইসলাম বলেন, “সকাল ১১টার দিকে ঝাউবনের ভেতর হাঁটছিলাম। দেখি ওই বৃদ্ধ একজন ছোট মেয়ের সঙ্গে অনৈতিক অবস্থায় আছে। আমি মোবাইল বের করতে করতে ভিডিও করি। পরে বিষয়টি বিমানবাহিনীর টহলদলকে জানাই। তারা এসে বৃদ্ধকে আটক করে।”

বিমানবাহিনীর কক্সবাজার নিরাপত্তা ইউনিটের অধিনায়ক স্কোয়াড্রন লিডার জাহিদ বলেন, “প্রত্যক্ষদর্শী আমাদের বিষয়টি জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। অভিযুক্ত গোলাম মন্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে খবরটি দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ জানাই। আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি, এই ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।”

শিশুটির মা বলেন, “আমার মেয়েকে ঝাউবনে নিয়ে গিয়ে ছুরি দেখিয়ে অন্যায় কাজ করেছে। আমি গরিব মানুষ, মেয়েকে স্কুলে দিতে পারিনি। আমি এ ঘটনার বিচার চাই।”

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

পুলিশ জানায়, অভিযুক্ত গোলাম মন্ডলের বাড়ি টাঙ্গাইল জেলায়। ঘটনার পর শিশুটিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

ট্যাগ :

ষাটোর্ধ ব্যক্তির হাতে ৮ বছরের শিশু ধর্ষণের অভিযোগ!

আপডেট সময় : ০৭:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫