ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ রামুতে হাতকড়া পরে মায়ের জানাজায় আসা সেই দুই সহোদর হারালেন বাবাকেও ​চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের ছবি তোলায় তিন সাংবাদিকের ওপর হামলা

শোকের জনসমুদ্র সংসদ প্লাজা-সড়কে জোহরের নামাজ আদায়

জনসমুদ্রে পরিণত হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজাস্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা। বিপুলসংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় সড়কেই জোহরের নামাজ আদায় করেন অনেকে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে জানাজা শুরুর আগেই সংসদ ভবনের আশপাশের সড়ক, ফুটপাত ও খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসমাগমের কারণে মুসল্লিদের একটি বড় অংশ সড়কের ওপরই কাতারবন্দি হয়ে জোহরের নামাজ আদায় করেন।

সংসদের দক্ষিণ প্লাজায় বড় জামাত হলেও খণ্ড খণ্ড জামাতে অংশ নেন মানিক মিয়া অ্যাভিনিউয়ে থাকা লোকজন। এসবের ইমামতি করছেন নিজেরাই। তবে এখনও আসছেন হাজারও মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল নামে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসমাগম আরও বেড়ে যায়। তবে নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে পুরো এলাকা।

জানাজায় অংশ নিতে এরই মধ্যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের আসতে দেখা যায়। হাদির প্রতি শেষ শ্রদ্ধা জানাতেই ঢল নেমেছে লাখো মানুষের। দুপুর ২টা হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

সূত্র:ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

শোকের জনসমুদ্র সংসদ প্লাজা-সড়কে জোহরের নামাজ আদায়

আপডেট সময় : ০২:০৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫