ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: প্রধানমন্ত্রী জানুয়ারিতে সড়কে ঝরল ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ২৬ ফেব্রুয়ারি একুশে পদক দেবেন প্রধানমন্ত্রী, করবেন বইমেলার উদ্বোধন রমজানের অর্থনৈতিক দর্শন ‘চুল-দাঁড়ি পেকে সাদা হয়ে গেছে, আর কত!’  – জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ভাষার ভালোবাসায় জীবন: ইতিহাস কী বলে? রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নিলেন দুই আওয়ামী লীগ নেতা! আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল সংসদের প্রথম অধিবেশন ১২ মার্চ বা এর দুই-একদিন আগে: স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে সংবাদ প্রচারের পর পতাকা উত্তোলন করা হলো জেলা বিএনপি কার্যালয়ে চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ : তথ্যমন্ত্রী মাদক নির্মুলে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী, চার দিনে কক্সবাজারে উদ্ধার ৫০ কোটি টাকার ইয়াবা! ঈদগাঁওতে ‘শহীদ মিনারে ফুল দেওয়া’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ঘোষণা ২৬ তারিখের মধ্যে

শিশু হত্যার জেরে এক বছর নিষিদ্ধ টিকটক

এক বছরের জন্য জনপ্রিয় সোশাল মিডিয়া অ্যাপ টিকটক নিষিদ্ধ করেছে দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ আলবেনিয়া।

নভেম্বরে দেশটিতে এক শিশু হত্যার ঘটনাকে কেন্দ্র করে শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব সম্পর্কে উদ্বেগ সৃষ্টি হওয়ার পর শনিবার নিষেধাজ্ঞা এল বলে প্রতিবেদনে লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা দেশজুড়ে অভিভাবক গোষ্ঠী ও শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর বলেন স্কুলগুলো আরও নিরাপদ করতে বিস্তৃত পরিকল্পনার অংশ হিসেবে নিষেধাজ্ঞাটি আগামী বছরের শুরুতে কার্যকর হবে।

“এক বছরের জন্য আমরা অ্যাপটি সবার জন্য পুরোপুরি বন্ধ করে দেব। আলবেনিয়াতে কোনো টিকটক থাকবে না।” – বলেছেন রামা।

ফ্রান্স, জার্মানি, বেলজিয়ামসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। পাশাপাশি, নভেম্বরে ১৬ বছরের কম বয়সী শিশুদের এমন অ্যাপ ব্যবহার নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া, যা এ খাতের অন্যতম কঠিন নিষেধাজ্ঞা।

স্কুল ও স্কুলের বাইরে শিশুদের সহিংস হয়ে ওঠার পেছনে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে টিকটকে দায়ী করেছেন রামা।

নভেম্বরে ১৪ বছর বয়সী এক স্কুল ছাত্রকে আরেক ছাত্র ছুরির আঘাতে হত্যার পরই সরকার এমন সিদ্ধান্তে এসেছে। স্থানীয় সংবাদমধ্যমের তথ্য অনুসারে সোশাল মিডিয়ায় দুই ছেলের তর্কের ফলেই এ ঘটনা ঘটেছে। অন্য শিশুরা এ হত্যা সমর্থন করছে, এমনও ভিডিও টিকটকে দেখা গেছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

“এটি আমাদের বাচ্চাদের সমস্যা নয়। সমস্যাটি আজ আমাদের, সমস্যাটি আজ সমাজের, সমস্যাটি আজকের টিকটক ও অন্য সব প্ল্যাটফর্মের যারা আমাদের শিশুদের জিম্মি করছে।” – বলেছেন রামা।

এ প্রসঙ্গে টিকটক বলেছে কোম্পানিটি আলবেনিয়ার সরকারের কাছে জরুরিভাবে ঘটনার বিস্তারিত জানতে চাইছে।

“অপরাধী বা ভিকটিমের টিকটক অ্যাকাউন্ট ছিল এমন কোনো প্রমাণ আমরা পাইনি। পাশাপাশি একাধিক প্রতিবেদন নিশ্চিত করেছে এ ঘটনার নেতৃত্ব দেওয়া ভিডিও টিকটক নয়, অন্য প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে।” – বলেছেন টিকটকের একজন মুখপাত্র।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: প্রধানমন্ত্রী

This will close in 6 seconds

শিশু হত্যার জেরে এক বছর নিষিদ্ধ টিকটক

আপডেট সময় : ১০:০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪