ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী

  • টিটিএন ডেস্ক:
  • আপডেট সময় : ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • 420

ষষ্ঠীপূজার মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শ্বশুরবাড়ি কৈলাস (স্বর্গলোক) থেকে কন্যারূপে দেবী দুর্গা আসছেন বাপের বাড়ি, এই মর্ত্যলোকে। এবার দেবী দুর্গা আসছেন গজে (হাতি) করে এবং বিদায় নেবেন দোলায় (পালকি) চড়ে।

রোববার (২৮ সেপ্টেম্বর) পূর্বাহ্ণে (সকাল ৯টা ৫৮ মিনিটের আগে) অনুষ্ঠিত হবে দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সন্ধ্যায় হবে দেবীর আমন্ত্রণ ও অধিবাস।

পুরাণে বলা আছে, অসুরশক্তির কাছে পরাজিত হয়ে দেবতারা স্বর্গলোকচ্যুত হন। এই অশুভ শক্তির বিনাশে একত্রিত হন দেবতারা, এবং তাঁদের সম্মিলিত তেজ থেকে আবির্ভূত হন এক মহাশক্তি—অসুরবিনাশী দেবী দুর্গা।

শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া অনুষ্ঠিত হয় গত ২১ সেপ্টেম্বর। এর মধ্য দিয়ে শুরু হয় দেবীপক্ষ। আজ দুর্গাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো দুর্গাপূজা। আগামীকাল সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য অনুযায়ী, এবার সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর এ সংখ্যা ছিল ৩১ হাজার ৪৬১টি। সেই হিসাবে এবার ১ হাজার ৮৯৪টি পূজা বেশি হচ্ছে। এ ছাড়া এবার ঢাকা মহানগরে ২৫৯টি পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ৭টি বেশি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

শারদীয় দুর্গোৎসব শুরু, আজ ষষ্ঠী

আপডেট সময় : ০৯:৫৮:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫