ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু নাহিদের গতির ঝড় আর তানজিদের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে হারাল বাংলাদেশ খেজুর দূর করবে রোজার ক্লান্তি সাগরে নি’হত কুতুবদিয়ার দুই জেলে পরিবার পেলো সহায়তার ৫০ হাজার টাকা উখিয়ায় সেহেরির সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি : সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ায় তাঁতীদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আরেক মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’ পেট্রোল পাম্পে তেলের সরবরাহ বাড়িয়েছে বিপিসি ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের বড় ধরনের হামলা কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী

শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না।

রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াত আমির বলেন, কোনো দেশ আমাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক এটা কাম্য নয়। দেশ আমাদের সকলের। আমরা সবাই মিলে ভালো রাখতে চাই। আমরা কোনো বিভক্তি-বিভাজন চাই না। অতীতে যারা যা করেছেন তার শাস্তি পেয়েছেন এবং পাবেন।

নির্বাচন বিষয়ে কথা বলতে গিয়ে জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের আকাঙ্খা পূরণে কাজ করবে আমি তাদের পিছনে ঘুরে ঘুরে সময় দিব। আমার আসন সারা দেশের তিনশো আসন। তবে কোন আসনে আমি নির্বাচন করবো সে সিদ্ধান্ত আমার দল দিবে আমি নই।

সাবেক আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই কেউ কথা বলেনি। সারাটা দেশ তছনছ হয়ে গিয়েছিলো তবুও তারা বলতো বাংলাদেশ উন্নত হচ্ছে।

বিচার বিভাগের কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে,অন্যায় ভাবে সাজানো আদালতের মাধ্যমে তারা ফাঁসিতে ঝুলাতো। আমাদেরকে বার বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করতো ভবিষ্যত পরিকল্পনার কথা, আমরা বলতাম মানবিক বাংলাদেশের কথা।

বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিদের উদ্দেশ্যে করে আরও বলেন, আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ। ন্যায়বিচার এর দাবি যার পাওনা সে ভাবে। যদি সৎ নেতৃত্ব আসে। তাহলে পাঁচ বছরে দেশ বদলে যাবে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যার হাতে বাংলাদেশকে নিরাপদ রাখেন তার হাতেই যেনো এই দেশ যায়।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যান্যরা।

সুত্র : দৈনিক ইত্তেফাক

ট্যাগ :

লবণচাষীদের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে মহেশখালী রান ২০২৬, রেজিস্ট্রেশন শুরু

শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত

আপডেট সময় : ০৫:০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫