ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে উত্তরা সৃজনশীল সংসদের ঈদ পুনর্মিলনী : সম্প্রীতি আর ভাতৃত্বের বন্ধন চবির চকোরীর “ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ সম্পন্ন টেকপাড়ায় মসজিদে ঢুকে মুসল্লীকে ছুরিকাঘাত, যুবক আটক বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেলেন গর্জনিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি : জানাজা বুধবার সকালে রামু ক্রাইম রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন আদালতের নির্দেশ: টেকনাফের বনভূমিতে পাকাবাড়ি উচ্ছেদ কক্সবাজারে ইয়াসির আরাফাতের একক চিত্র প্রদর্শনীতে দর্শনার্থীদের সাড়া, মেয়াদ বাড়ল সংসদের চলতি অধিবেশনেই সংবিধান সংস্কারের সিদ্ধান্ত নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার চকরিয়ায় বকসু পরিবারের ঈদ পুনর্মিলনী সম্পন্ন চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ সাবেক ছাত্রনেতা আতাউর রহমান কায়সার মারা গেছেন : জানাজা বাদ এশা বায়তুশ শরফে জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রেমিট্যান্সে ঝড়, ১৯ দিনে এলো সোয়া দুই বিলিয়ন ডলার

পবিত্র রমজান মাসের প্রায় দুই-তৃতীয়াংশ শেষ। দরজায় কড়া নাড়ছে ঈদের আগমনী বার্তা। সাধারণত ঈদের আগে প্রবাসী বাংলাদেশিরা দেশে বেশি পরিমাণে রেমিট্যান্স পাঠান, যাতে তাদের পরিবারগুলো ঈদ উপলক্ষে আর্থিকভাবে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে। গত কয়েক বছরে রেমিট্যান্স পাঠানোর পরিমাণে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে, যা দেশের অর্থনীতি এবং অভ্যন্তরীণ বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে।

বৃহস্প‌তিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাং‌কের সবশেষ তথ্য বলছে, চলতি মার্চ মাসের প্রথম ১৯ দিনে ২২৫ কো‌টি ২০ লাখ মার্কিন ডলার সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় বর্তমান বিনিময় হার হিসেবে (প্রতি ডলার ১২২ টাকা) এই পরিমাণ দাঁড়ায় ২৭ হাজার ৪৭৪ কোটি টাকারও বেশি।

আগের অর্থবছরের ঠিক এই সময়ের গ্রাফ স্কেলে এটি প্রায় ২৭ শতাংশ বেশি। গত বছর একই সময় রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৩৪ কোটি মার্কিন ডলার।

রেমিট্যান্সের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে মোট রেমিট্যান্সের পরিমাণ ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

মাসিক হিসেবে ২০২৪ সালের ডিসেম্বরে সর্বোচ্চ ২৬৪ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। দ্বিতীয় সর্বোচ্চে রয়েছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে অর্জিত ২৫৪ কোটি ডলার।

প্রসঙ্গত, একসময় বাংলাদেশের প্রবাসী আয় বা রেমিট্যান্সের সবচেয়ে বড় উৎস ছিল সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কাতার, ওমান, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোকে পেছনে ফেলে এখন প্রবাসী আয়ের বড় উৎস হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। গত বছরের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রবাসী আয়ের শীর্ষ উৎস হিসেবে তালিকায় উঠে আসে যুক্তরাষ্ট্রের নাম। সর্বশেষ গত জানুয়ারি মাসে সৌদি আরব ও ইউএইকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে উঠে আসে যুক্তরাজ্য।

ট্যাগ :

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্র সমন্বয়ক খুন, নারী সমন্বয়ক পুলিশ হেফাজতে

রেমিট্যান্সে ঝড়, ১৯ দিনে এলো সোয়া দুই বিলিয়ন ডলার

আপডেট সময় : ০৬:৪৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫