ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা বাংলাদেশি ১৬ জেলেকে নিয়ে যাওয়ার অভিযোগ ‘মিয়ানমারের কোস্ট গার্ডের’ বিরুদ্ধে রাজনীতির ভাষা: মর্যাদা নাকি মুখোমুখি অবস্থান?

রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা

সবশেষ ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে কাতালানদের ২-১ গোলে হারিয়ে কোপা দেল রে’র শিরোপা উচিয়ে ধরেছিল লস ব্লাঙ্কোসরা। এরপর এই টুর্নামেন্টে এখন পর্যন্ত বার্সা পাঁচ বার ও রিয়াল এক বার কোপা দেল রে’র শিরোপা জিতলেও ফাইনালে দেখা হয়নি দুই দলের। ১১ বছর পর আবারও এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই স্প্যানিশ জায়ান্ট।

শিরোপার লড়াইয়ে আজ এস্তাদিও লা কার্তুজা ডি সেভিলায় বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। সাম্প্রতিক পারফরম্যান্সে কার্লো আনচেলত্তির দলের চেয়ে ডের এগিয়ে আছে হ্যান্সি ফ্লিকের দল। ইনজুরি রিয়ালকে ভোগাচ্ছে ভালোভাবেই। বুধবার রাতে গেটাফের বিপক্ষে ইনজুরিতে পড়েছেন রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডিফেন্ডার ডেভিড আলাবা। যার কারণে এই ম্যাচে খেলতে পারবেন না এই দুই রিয়াল তারকা। এছাড়াও দলের গুরুত্বপূর্ণ সদস্য ভিনিসিয়সের অফ ফর্ম দলের চিন্তার অন্যতম কারণ।

অন্যদিকে হ্যান্সি ফ্লিকের অধীনে রীতিমতো উড়ছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করার পাশাপাশি লা লিগা শিরোপা জয়ের দৌড়ে লস ব্লাঙ্কোসদের চেয়ে এগিয়ে আছে কাতালানরা। যদিও ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ গোলদাতা বার্সা ফরোয়ার্ড লেভানন্দোভস্কি। যদিও লেভানন্দোভস্কির না থাকায় দলে খুব একটা প্রভাব পড়বে না। চলতি মৌসুমে এই পোলিশ তারকাকে ছাড়া চার ম্যাচে মাঠে নেমেছিল কাতালানরা, সেখানে শতভাগ জয় দলটির। অন্যদিকে সুযোগ পেলেই সেটা কাজে লাগাচ্ছেন বার্সার স্প্যানিশ ফরোয়ার্ড ফেরান টরেস।

চলতি মৌসুমে এখন পর্যন্ত দুটি ‘এল ক্লাসিকো’ অনুষ্ঠিত হয়েছে, সেটা দুটিতে জয় পেয়েছে বার্সেলোনা। সবশেষ জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে রিয়ালকে ২-৫ গোলের বড় ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সা। এছাড়াও গেল বছরের অক্টোবরে লা লিগার ম্যাচে কার্লো আনচেলত্তি শিষ্যদের ৪-০ গোলে হারিয়ে হ্যান্সি ফ্রিকের শিষ্যরা। এবার কাতালানের তিনে তিন করার মিশন।

এছাড়াও ম্যাচটি দুই দলের ২৬০তম প্রতিযোগিতামূলক ম্যাচ। এছাড়াও আজ রিয়ালকে হারাতে পারলে নিজেদের ইতিহাসে তৃতীয় বারের মতো ট্রেবল জয়ের দৌড়ে এগিয়ে যাবে বার্সেলোনা। প্রথমবারের মতো ২০০৮-০৯ এবং দ্বিতীয় বারের মতো ২০১৩-১৪ মৌসুমে নিজেদের ইতিহাসে দ্বিতীয় বারের মতো ট্রেবল জিতেছিল কাতালানরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাতে ফাইনালে মুখোমুখি রিয়াল-বার্সা

আপডেট সময় : ১১:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫