ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার বিয়ে করাটা ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস চৈত্র সংক্রান্তি: ইতিহাস, ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির এক প্রাচীন ধারাবাহিকতা ইন্টারনেট সস্তা না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় : বিটিআরসি চেয়ারম্যান ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক

যে পাপের কারণে চেহারা বিকৃত করে শাস্তি দেবেন আল্লাহ

মানুষ বিভিন্ন ধরনের পাপাচারে লিপ্ত থাকে। প্রত্যেক পাপের ভিন্ন ভিন্ন শাস্তি রয়েছে। আল্লাহ তায়ালা একেক পাপীকে একেক ধরনের শাস্তি দেবেন। কাউকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কাউকে আগুনের জুতা পরাবেন। কারো কানে সীসা ঢালা হবে। পাপের ধরন অনুযায়ী প্রত্যেক পাপীকে শাস্তি দেওয়া হবে।

যারা পৃথিবীতে মদ পান করে, জুয়া খেলে, অনর্থক কথা ও কাজে লিপ্ত থাকে এবং গান বাদ্যে লিপ্ত থাকে তাদের চেহারা বিকৃত করে শাস্তি দেবেন আল্লাহ তায়ালা।

এক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে পান করবে। তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্রসহ গান করবে। আল্লাহ তায়ালা তাদেরকে ভূ-গর্ভে বিলীন করে দেবেন এবং কারো কারো আকৃতি বিকৃত করে বানর ও শূকরে পরিণত করে দেবেন। (বুখারি, হাদিস : ৫৫৯০, আবু দাউদ, হাদিস : ৪০৩৯)

ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বর্ণনায় আরেক হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আল্লাহ তায়ালা মদ, জুয়া, তবলা ও সারেঙ্গী হারাম করেছেন। তিনি আরও বলেন, নেশাগ্ৰস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম। (আহমদ: ১/৩৫০, আবু দাউদ, হাদিস : ৩৬৯৮)

পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা মদ পানকে হারাম ঘোষণা করেছেন। বর্ণিত হয়েছে, ‘তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও, এ দুটির মাঝে রয়েছে মহাপাপ। আর মানুষের জন্য উপকারিতাও রয়েছে, তবে এগুলোর পাপ উপকারিতা অপেক্ষা অনেক বড়।’ (সুরা: বাকারা ২১৯)

হজরত আনাস রা. বলেন, রসুল সা. মদের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত করেছেন। ১. মদ প্রস্তুতকরী। ২. মদের ফরমায়েশ দানকারী। ৩. মদ পানকারী। ৪. মদ বহনকারী। ৫. যার কাছে মদ নিয়ে যাওয়া হয় সে ব্যক্তি। ৬. যে মদ পান করায়। ৭. মদ বিক্রেতা। ৮. মদের মূল্য ভোগকারী। ৯. মদ ক্রয়কারী। ১০. যার জন্য মদ ক্রয় করা হয়। (মেশকাত ২৭৭৬)

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার

যে পাপের কারণে চেহারা বিকৃত করে শাস্তি দেবেন আল্লাহ

আপডেট সময় : ০৪:৪২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫