ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত

মে দিবসে কক্সবাজারে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন

মহান মে দিবস উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “শ্রমিকের খুনে রাঙা হলো দেশ, বৈষম্যের তবু হয়নি শেষ” এই প্রতিবাদী স্লোগানে বৃহস্পতিবার বিকেলে শহরের ঘুনগাছতলা শ্রমজীবী চত্বরে এ আয়োজন করে উদীচী কক্সবাজার জেলা সংসদ এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, কক্সবাজার জেলা শাখা।

সমাবেশের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ঘুনগাছতলায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা, যেখানে মৎস্যজীবী, দিনমজুর, হকার, অটোরিকশা চালকসহ বিভিন্ন শ্রেণিপেশার শ্রমজীবী মানুষ অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কাজের নিরাপত্তা নিয়ে কথা বলেন। উদীচীর শিল্পীরা পরিবেশন করেন শ্রমজীবী মানুষের সংগ্রাম ও আশার গান, যা পুরো পরিবেশকে মুখরিত করে তোলে।

উদীচী কক্সবাজার জেলা সংসদের সাধারণ সম্পাদক সৌরভ দেব বলেন, “সারাবছরের কর্মসূচির মধ্যে মে দিবসের আয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের সাথে সংহতি রেখেই উদীচীর কর্মীরা কাজ করে থাকে।”

শ্রমজীবী মানুষের ব্যাপক অংশগ্রহণ ও সংহতির মাধ্যমে এবারের মে দিবস কক্সবাজারে নতুন মাত্রা পেয়েছে বলে জানান আয়োজকেরা।

ট্যাগ :

মে দিবসে কক্সবাজারে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক আয়োজন

আপডেট সময় : ১২:৪৮:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫