ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’ কক্সবাজারে এ বছরের সর্বনিম্ন ফিতরা ৯৫ টাকা, সর্বোচ্চ ২৪৭৫ টাকা এনসিপির আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব প্রধানমন্ত্রী নির্দেশে অগ্নিকাণ্ডে নিহত আবু তাহেরের পরিবারকে ১ লক্ষ টাকার সহায়তা দিলেন এমপি কাজল অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি

মেরিনড্রাইভে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পর্যটকের মৃত্যু

মেরিনড্রাইভে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কে এম জিয়াউল করিম (৪৫) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে মেরিনড্রাইভের ইনানী মেরিন ড্রাইভের ফায়ার সার্ভিসের অফিসের সামনে এই ঘটনা ঘটে। নিহত পর্যটক চট্টগ্রামের পশ্চিম খুলশি জালালাবাদ এলাকার মৃত আব্দুল কাইয়ুমের পুত্র। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইনানী মেরিন ড্রাইভের ফায়ার সার্ভিসের অফিসের সামনে কক্সবাজার থেকে ইনানী অভিমূখি একটি প্রাইভেটকারের সাথে ইনানী থেকে কক্সবাজার যাওয়ার সময় পর্যটকবাহী একটি ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন জিয়াউল করিম। আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা জব্দ করেছেন। আপেল মাহমুদ বলেন, রাত ১০টা পর্যন্ত নিহত পর্যটকের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের সম্মতি মতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারের আকাশে ‘ব্লাড মুন’

মেরিনড্রাইভে প্রাইভেটকার ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পর্যটকের মৃত্যু

আপডেট সময় : ১২:৪১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫