ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা যুবকের চিকিৎসা হচ্ছে কক্সবাজারে

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূণ্যরেখায় স্থলমাইন বিস্ফোরণে হাত-পা উড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। বিশেষ করে চোরাকারবারের উদ্দেশ্যে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে মিয়ানমার যাওয়ার পথে দুর্ঘটনায় বাংলাদেশি বাসিন্দারা পঙ্গুত্ব বরণ করেছে অহরহ।

তবে রোববার (২৪ আগস্ট) দুপুরে মিয়ানমারের আরাকান রাজ্যের মেদাই এলাকায় এক মাইন বিস্ফোরণে রকি আলম (২৬) নামে রোহিঙ্গা যুবক গুরুত্বর আহত হয়েছে।

আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বাংলাদেশের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত দিয়ে রোহিঙ্গা নাগরিকেরা প্রথমে উখিয়া আশ্রয়শিবিরের হাসপাতালে নেন। সেখান থেকে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র জনায়- বিস্ফোরণে রকি আলমের বাঁ পা, বাঁ হাতসহ শরীরের বাঁ দিকের অংশ গুরুতর জখম হয়েছে। রকি কক্সবাজারের উখিয়া আশ্রয়শিবিরের ১৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে।

জানতে চাইলে বিজিবি ৩৪ কক্সবাজারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেন, রোহিঙ্গা যুবকটি মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করলে মানবিক দৃষ্টিকোণ থেকে চিকিৎসা সেবার সুযোগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি সীমান্তে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত একাধিকবার স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক রোহিঙ্গা নাগরিকসহ ১৪ বাংলাদেশি আহত হয়েছেন। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের ২৭১ কিলোমিটার স্থল সীমান্তের পুরোটাই এখন মিয়ানামারে অংশে আরাকান আর্মির দখলে রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মিয়ানমারে স্থলমাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা যুবকের চিকিৎসা হচ্ছে কক্সবাজারে

আপডেট সময় : ০১:৩৭:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫