ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে বন মামলার আসামি ইউপি সদস্যকে ধরতে গিয়ে বাড়ি থেকে কারেন্ট জাল উদ্ধার স্কুলছাত্রীর গলায় ছুরি ধরে অপহরণ ও ধর্ষণ, যুবক গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জাল সিল তৈরির চেষ্টা: ঢাকায় আটক চকরিয়ার আবু তৈয়ব পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া দেয়া বালু উত্তোলনের অনুমতি বাতিলের দাবিতে স্মারকলিপি তামাক ছেড়ে বাদাম চাষে ঝুঁকছে চকরিয়ার কৃষকেরা: হচ্ছে লাভবান ৫৮ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ: নিষেধাজ্ঞা বাস্তবায়নে সভা সংসদে এমপি কাজলের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী- হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হচ্ছে কোনো সংশোধনী ছাড়াই সংসদে ৮ বিল পাস পেশায় রাজমিস্ত্রি তিনি, এএসপি পরিচয়ে করেন প্রেম ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ভেঙে দেওয়া হলো বুলবুলের পরিচালনা পর্ষদ, এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল সাগর ট্রলার জেলে সবই আছে, নেই শুধু তেল চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে হামে শিশুদের মৃত্যু: রিজভী

মালদ্বীপে হানিমুনে যেতে চান? জেনে নিন খরচ

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১১:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
  • 762

মালদ্বীপে ওয়াটার ভিলায় একরাত থাকতে চান? জানেন তার জন্য কত টাকা খরচ হবে আপনার? হানিমুনটা মালদ্বীপেই সারবেন ভাবছেন? সেলিব্রিটিদের গ্ল্যামারাস ছবি দেখে মালদ্বীপ যাওয়ার ইচ্ছা জাগে অনেকের মনেই, ভিসা পাওয়াও খুব সহজ। তবে, জানেন তো মধ্যবিত্তের জন্যও দেশটিতে ব্যবস্থা রয়েছে?

আপনি যদি বিলাসবহুলভাবে থাকতে চান, তাহলে একাধিক প্রাইভেট দ্বীপে থাকা রিসোর্টগুলোতে রয়েছে ওয়াটার ভিলা। যেমন সুযোগ-সুবিধা রয়েছে, তেমনই দামও আকাশছোঁয়া। জানেন এই ভিলায় এক রাতের খরচ কত?

যদি এক রাতের জন্য উইথ পুল ওয়াটার ভিলা বুক করেন, তাহলে খরচ পড়বে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা, কখনো তারও বেশি। ভেতরে ঢুকলে প্রথমে বসার ও ব্যাগ রাখার জায়গা। তারপর শোওয়ার ঘর, আর সেখান থেকে ব্যালকনি। যেখানে রয়েছে ইনফিনিটি পুল। আর সমুদ্রে নামার সিঁড়ি। সে এক অসাধারণ অভিজ্ঞতা।

তাই মালদ্বীপে হানিমুন করতে যাওয়ার কথা ভাবতেই পারেন। মালদ্বীপের হানিমুনের খরচ কেমন হবে তা পুরোপুরি আপনার ওপর নির্ভর করবে। সাধাসিধেভাবে চললে দেড় লাখ টাকাতেও অনায়াসেই হানিমুন সারতে পারবেন।

মালদ্বীপে ওয়াটার স্পোর্টস এবং অন্যান্য ভোকেশনাল অ্যাক্টিভিটিসের জন্য খরচ হতে পারে ৫০ হাজার টাকা থেকে দুই কিংবা আড়াই লাখ টাকা পর্যন্ত। যত রাইড উপভোগ করবেন, খরচ তত বাড়বে। তাই মানিব্যাগের ওজন বুঝেই এখানে আনন্দ করা দরকার। দুই লাখ টাকা খরচ করলে দ্বীপে প্রায় সমস্ত অ্যাক্টিভিটিতেই অংশ নিতে পারবেন। আপনি ওয়াটার ভিলাতে না থেকে সাধারণভাবেও থাকতে পারেন। সেক্ষেত্রে খরচ পড়বে অনেকটাই কম।

মালদ্বীপে ছোটবড় মিলিয়ে ১২০০ দ্বীপ রয়েছে। এর মধ্যেই প্রচুর কম দামে থাকার জায়গাও পাবেন। মালদ্বীপে হোটেল বা রিসোর্টের রেস্তোরাঁগুলোতে খাবার খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে রোমান্টিক ডিনার বা লাঞ্চের জন্য খরচ হতে পারে দুই হাজার থেকে আট হাজার টাকা। রিসোর্ট যত বিলাসবহুল হবে, খাবারের খরচও তত বাড়বে। নানা বাজেটের হোটেল মিলবে। তাই সবচেয়ে ভালো হয় পুরো ট্যুর প্রাইভেট আইল্যান্ডে না থেকে দুটো মিলিয়ে কোনও প্ল্যান করলে।

এশিয়ার সবচেয়ে ছোট এবং দুনিয়ার সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। দেশটিতে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ পর্যটক ভ্রমণ করতে আসে। মালদ্বীপ নামের মধ্যেই কেমন যেন একটা তীব্র আকর্ষণ, মায়া রয়েছে। বিশেষ করে যারা সমুদ্র ভালোবাসেন, তাদের তো ড্রিম ডেস্টিনেশন মালদ্বীপ। তাই বাজেটের মধ্যে নিজেদের সাধ্যের মধ্যে খরচ করে ঘুরে আসতেই পারেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

৩৫ কিলোমিটার বেগের কালবৈশাখী,২০ ঘন্টায় ২ বার তান্ডব কক্সবাজারে

মালদ্বীপে হানিমুনে যেতে চান? জেনে নিন খরচ

আপডেট সময় : ১১:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪