ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা খোরশেদ মরে গিয়ে বেঁচে গেছে, আমাকে বানিয়ে গেছে জিন্দা লাশ-তারিন ৬৬/৩ পানি ব্যবস্হাপনা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ২ দিনের সফরে কক্সবাজার আসছেন আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দুর্গম এলাকায় টিকা ঘাটতি, বাড়ছে ঝুঁকি শহরে নকল বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ১

মাদকের চাহিদা থাকায় স্মাগলিংও চলমান রয়েছে- কোস্টগার্ড মহাপরিচালক

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ১০:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
  • 463

কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক বলেছেন, মাদকের চাহিদা থাকায় স্মাগলিংও চলমান রয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপে দুস্থ শীতার্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে জিয়াউল হক সাংবাদিকদের আরো বলেন, মিয়ানমারের জান্তার সাথে সেদেশের বিদ্রোহী আরাকান আর্মির যুদ্ধ চলমান। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে, আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনীর পরাজয় হচ্ছে। দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে। এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই।

তিনি বলেন, টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে কোস্ট গার্ড। মিয়ানমারের ঘটনাটি তাদের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেয়ার জন্য কোস্ট গার্ড সদস্যরা সীমান্তের বাসিন্দাদের পাশে রয়েছে।

এসময় তিনি কোস্ট গার্ড সদস্যদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

মাদকদ্রব্য পাচারের ব্যাপারে কোস্টগার্ড প্রধান বলেন, মাদকদ্রব্য পাচারের সাথে সংশ্লিষ্ট এবং জড়িতদের নিরুৎসাহিত করার ব্যাপারে কোস্টগার্ড সক্রিয় রয়েছে। পাশাপাশি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের মাধ্যমে তথ্য সংগ্রহ ও অভিযান চলমান রয়েছে। মাদকের চাহিদা থাকার কারণে স্মাগলিংও চলমান রয়েছে। তবে মাদককে সম্পূর্ণভাবে নির্মূল করার লক্ষ্যে কোস্টগার্ড সর্বদা কাজ করে যাবে এবং তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ

মাদকের চাহিদা থাকায় স্মাগলিংও চলমান রয়েছে- কোস্টগার্ড মহাপরিচালক

আপডেট সময় : ১০:২৪:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪