ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের.. মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ

মাইলস্টোনে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব, আনুষ্ঠানিক চিঠি

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাই কমিশন।

মঙ্গলবার ভারতীয় হাই কমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, “ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, আজ ভারতীয় হাই কমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে—দুর্ভাগ্যজনক এ ঘটনায় আহতদের ভারতে চিকিৎসার ক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে। ভারতীয় হাই কমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।”

সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে ২৭ জন নিহত হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৮ জন। হতাহতদের বেশির ভাগই শিশু শিক্ষার্থী এবং তাদের অধিকাংশই দগ্ধ হয়েছে।

শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিক্ষার্থীদের যতজনকে সম্ভব বিদেশে নিয়ে যাওয়া হবে।

সিঙ্গাপুর থেকে টিম আসছে, যতজনকে সম্ভব বিদেশে নেওয়া হবে: সাখাওয়াত

“সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে। দেখে যদি দরকার হয়- তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্সে করে।

“যা প্রয়োজন তাই করা হবে। যতোজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হবে, ততোজনকে নিয়ে যাবে, কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী।”

তিনি বলেন, “হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন, তাদের অনেকের দগ্ধের পার্সেন্টেজ বেশি, যেটি নিয়ে চিকিৎসকরা চিন্তা করছেন।”

সূত্র: বিডিনিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

মাইলস্টোনে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব, আনুষ্ঠানিক চিঠি

আপডেট সময় : ০৩:৫৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫