ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন পেকুয়ার নিজগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঈদ উদযাপন একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ২০ হাজার মুসল্লি আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখন ঈদ জামাত? ঈদের আনন্দে হোক মানবিকতার পুনর্জাগরণ কক্সবাজারে ঈদ উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ার চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হাফিজের ঈদের শুভেচ্ছা পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া কলাতলীর তিন পরিবারের নিঃশব্দ ঈদ নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

মহেশখালীতে এনজিওকর্মীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

মহেশখালীতে এক এনজিওকর্মীকে মাঠে কাজ শেষে অফিসে ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে অন্তত আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ ভুক্তভোগীর।

ছিনতাইয়ের শিকার আহত ওই এনজিওকর্মীর নাম মোহাম্মদ কাউছার (৪৫)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর এলাকার আবদুল আজিজ শেখের ছেলে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত এনজিওকর্মীকে পথচারীরা উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আহত এনজিওকর্মী মোহাম্মদ কাউছার বেসরকারি এনজিও সংস্থা রিকের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের ব্যবস্থাপক পদে কর্মরত।

এই বিষয়ে তার সহকর্মী রিকের মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের দায়িত্বরত ব্যবস্থাপক মোহাম্মদ আরশাদ আলী বলেন, আজ বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেএমঘাট এলাকার তিনটি সমিতি থেকে কিস্তির অন্তত আড়াই লাখ টাকা আদায় করেন শাপলাপুর ইউনিয়নের ব্যবস্থাপক মোহাম্মদ কাউছার। পরে ওই টাকা নিয়ে মোটরসাইকেল করে অফিসে ফিরছিলেন তিনি। এ সময় জেএমঘাট থেকে শাপলাপুর বাজারে যাওয়ার পথে একটি ঢালা রাস্তায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একটি গুলি করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতে ও পিঠে আঘাত করে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরে পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

জানতে চাইলে, বদরখালী জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. রাকিবুল হোসেন জানান, ওই এনজিওকর্মীর শরীরের বিভিন্ন স্থানে ৩০ থেকে ৪০টির মতো ছররা গুলির আঘাতে চিহ্ন দেখা গেছে। এ ছাড়া তার হাতে ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। তবে চিকিৎসা দেওয়ার পর এখন তিনি আশঙ্কামুক্ত। এরপরও উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এই বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, শাপলাপুরের জেএমঘাট এলাকায় এমন একটি ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের জন্য মহেশখালী থানা পুলিশ নানাভাবে চেষ্টা করছে।

ট্যাগ :

অসহায় শাহজাহানের আহাজারি: চিকিৎসা বন্ধ,মানবিক সহায়তার আবেদন

মহেশখালীতে এনজিওকর্মীকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫