ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত এমপি আলমগীর ফরিদের নির্দেশে বর্ষার আগেই শুরু হবে কুতুবদিয়ার বেড়িবাঁধের নির্মান কাজ-পাউবোর নির্বাহী প্রকৌশলী নাইক্ষ্যংছড়ি থেকে গর্জনিয়ার কৃষককে অপহরণ : পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা কক্সবাজারে হাম রোগ: বাড়ছে আক্রান্তের সংখ্যা,ভর্তি ৩৫ শিশু দ্রুত বিচার আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারে অস্বীকৃতি-প্রবাসীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার ইয়ুথ ক্রিকেট লীগ উদ্বোধবকালে জেলা প্রশাসক-সরকার ক্রীড়ার উন্নয়নে কাজ করছে গণভোট বাতিল হলে কি সংসদ সদস্য পদ বাতিল হবে? উখিয়ায় বন্দুকসহ কিশোর আটক এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা : স্বাস্থ্যমন্ত্রী গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে: শিশির মনির জুবিনের পর রাহুলের পানিতে মৃত্যু, ভাইরাল সেই গান ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার তেল মজুদ ও পাচারের তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

মরণোত্তর স্বাধীনতা পদক-২০২৫ পাচ্ছেন আবরার ফাহাদ। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। ২০১৯ সালের অক্টোবরে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেন বর্তমানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তিনি ফেসবুকে লিখেছেন, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন।

সজীব ভূঁইয়ার পোস্টে ওই বলা হয়, ‘অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসিকতার প্রতীক, মুক্তচিন্তার এক প্রতিচ্ছবি—আবরার ফাহাদ। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫-এ ভূষিত হওয়া তার আত্মত্যাগের স্বীকৃতি। তার আদর্শ আমাদের আলোকিত করে, ন্যায়বিচারের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেয়। জাতি তোমাকে ভুলবে না, আবরার!’

গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক হয়। এ কমিটির আহ্বায়ক শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, যারা বাংলাদেশের জন্য জীবনব্যাপী অবদান রেখেছেন এবং নতুন কিছু তৈরি করেছেন যার ধারাবাহিকতা এখনো চলছে। সেটি যেকোনো ক্ষেত্রে—সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান বা সমাজসেবার ক্ষেত্রে নতুন ধারা, যেটি এখনো সারা দেশকে প্রভাবিত করে। কিন্তু আগে তাদের সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি। তবে নাম চূড়ান্ত হয়নি জানিয়ে গতকাল ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছিলেন, এটি সুপারিশ।

আজ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ তার ফেসবুকে জানালেন, আবরার ফাহাদ এবার মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন।

জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি গতকাল বলেছিলেন, ‘আপনারা একুশে পদক দেখে খুশি হয়েছিলেন, এ পুরস্কার (স্বাধীনতা পদক) দেখে আপনারা আরও খুশি হবেন।’ এবার ১০ জনের কম মানুষকে এই পুরস্কার দেওয়া হবে বলে গতকাল জানান আইন উপদেষ্টা।

ট্যাগ :

নববর্ষ উদযাপন পরিষদের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

আপডেট সময় : ০৮:৩০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫