ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ প্রথমবারের মতো স্থানীয় ভিসি পেল সিবিআইইউ : দায়িত্ব নিলেন ড. মোকতার আহমেদ ২ দিনের সফরে শনিবার কক্সবাজার আসছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম কক্সবাজার বিমানবন্দর: সাগরে বসানো লাইট চুরির ঘটনা কীভাবে ঘটলো? রবীন্দ্রনাথের ছবিতে কালি, প্রতিবাদে কক্সবাজারে ‘শতকণ্ঠে রবীন্দ্র-নজরুল’ হ্নীলার রঙ্গিখালী ও বাহারছড়ার বড় ডেইলে সেনা ক্যাম্প নির্মাণের স্থান পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী খুঁটির উপর ভর করে আছে কালভার্ট, ঝুঁকিতে কয়েক হাজার মানুষ রামুতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো শামসুল হক ফাউন্ডেশন ব্যাংকে পড়ে আছে ১৭২ কোটি টাকা, জানেন না মালিক ও উত্তরাধিকারীরা! রামুতে সুপার শপে আগুন রামুতে সুপার শপে আগুন ঢাকা-কক্সবাজার রুট: মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ কক্সবাজারে ৩২৪ মণ্ডপে দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী অন্যের দুর্দশার খবর লিখি, আমাদের দুর্দশা লিখবে কে? তাজমিনের মৃত্যু :রাজুর বিরুদ্ধে মামলা রেকর্ডের নির্দেশ আদালতের

ভারি বৃষ্টির আভাস, কর্মস্থল না ছাড়ার নির্দেশ পানি উন্নয়ন বোর্ড কর্মীদের

আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় কর্মকর্তা/কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

বৃহস্পতিবার বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার পর্যন্ত দেশের উপকূলীয় এলাকায়, মঙ্গলবার পর্যন্ত রংপুর ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। আর দেশের অন্যান্য অঞ্চলে আগামী ৫ দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

এ পরিস্থিতিতে উত্তরাঞ্চল, রংপুর, উত্তর পূর্বাঞ্চল, সিলেট এবং উপকূলীয় এলাকার দপ্তরগুলোর কর্মকর্তা/কর্মচারীদের কিছু নির্দেশনা মেনে চলতে বলেছে পানি উন্নয়ন বোর্ড।

>> কর্মস্থল ত্যাগ করা যাবে না।

>> বাঁধের দুর্বল জায়গা চিহ্নিত করে ঝুঁকিমুক্ত করতে হবে এবং বাঁধের অন্যান্য স্থানে ভাঙ্গন কবলিত হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

>> জরুরি কাজের উপকরণ যেমন: জিও-টেক্সটাইল বস্তা মজুত রাখতে হবে।

>> যে কোনো জরুরি অবস্থা তৈরির খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে উপদ্রুত এলাকায় গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

>> স্থানীয়/জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

>> উদ্ভূত পরিস্থিতি সময়ে সময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

দেশের অন্যান্য অঞ্চলের দপ্তরগুলোর কর্মকর্তা/কর্মচারীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয় এতে।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরের ২৪ ঘণ্টায়

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় দুর্গাপূজার নিরাপত্তায় ৮৪ আনসার-ভিডিপি সদস্য, থাকছে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’

ভারি বৃষ্টির আভাস, কর্মস্থল না ছাড়ার নির্দেশ পানি উন্নয়ন বোর্ড কর্মীদের

আপডেট সময় : ০৬:৪২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫