ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একদিনের ব্যবধানে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের স্বনির্ভর দেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর ৩০ মার্চ পর্যন্ত কক্সবাজারের হোটেলগুলো অগ্রিম বুকিং হয়ে গেছে কুতুবদিয়া বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে কক্সবাজারে খেলাঘরের সাংস্কৃতিক অনুষ্ঠান জনগণের স্বাধীনতা আজ ক্ষমতাসীনদের হাতে বন্দী- হামিদুর রহমান আযাদ কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু রামুতে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনায় এমপি শাহজাহান চৌধুরী -মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থাকতে হবে শ্রদ্ধা নিবেদন ও কুচকাওয়াজ: কক্সবাজারে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন কবিতা চত্বর থেকে নবজাতকের মর’দেহ উদ্ধার স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সাংবাদিক সংসদ কক্সবাজারের শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শ্রদ্ধা, পুষ্পস্তবক অর্পণ

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই বাংলাদেশের সিরিজ হার

ওয়ানডে সিরিজে দাপট দেখানো বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। টানা দ্বিতীয় হারে এক ম্যাচ আগেই সিরিজ খুঁইয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে আইরিশ মেয়েরা ১৩৪ রান সংগ্রহ করে। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্য ছুঁতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। তাদের ইনিংস ৮৭ রানে থামলে আইরিশরা জয় লাভ করে ৪৭ রানে।

সিলেটে প্রথম ম্যাচ হারলেও দারুণ ব্যাটিং করেছিলেন দুই ওপেনার সোবাহানা মোস্তারি ও দিলারা আক্তার। কিন্তু শনিবার দ্বিতীয় ম্যাচে ব্যর্থ হয়েছেন ‍দুজনেই। ১৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে সোবহানা ১ ও দিলারা ১০ রানে আউট হন। ব্যর্থ হয়েছেন অধিনায়ক জ্যোতিও (৬)। ২২ রানে ৪ উইকেট হারানোর পর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তাদের ৪৮ রানের জুটির পর ফের ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। স্বর্ণা ২১ বলে ২০ রান করে আউট হওয়ার পর শারমিন হাত খুলে খেলার চেষ্টা করেন। কিন্তু অষ্টম উইকেট হিসেবে তিনিও ফেরেন সাজঘরে। ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান করা শারমিনের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। পরের ব্যাটারদের কেউ অবদান রাখতে না পারায় ১৭.১ ওভারে ৮৭ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

আগের ম্যাচের মতো এই ম্যাচেও আইরিশ বোলার ওরলা প্রেন্ডারগাস্ট বাংলাদেশের ব্যাটারদের ভুগিয়েছেন। আগের ম্যাচে ৩ উইকেট নেওয়া এই পেসার আজ নিয়েছেন ১৩ রানে তিন উইকেট। এছাড়া আর্লিন কেলি ও লরা ডিনালি প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু পায় আয়ারল্যান্ড। অ্যামি হান্টার (২৩) ও গ্যাবি লুইসের (১৪) ওপেনিং জুটিতেই পেয়ে যায় ৩৪ রান। সেই জুটি ভাঙেন নাহিদা আক্তার। এরপরই ম্যাচ ফেরে বাংলাদেশ। যদিও মাথাব্যথার কারণ হয়ে উঠছিলেন ওরলা। তাকেও ফেরান নাহিদা। আইরিশ এই ব্যাটার ২৫ বলে করেন ৩২ রান। পরে মিডল অর্ডার ব্যাটার ২৫ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ১৩৪ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুন প্রত্যেকে একটি করে উইকেট নেন।

ট্যাগ :

একদিনের ব্যবধানে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ আগেই বাংলাদেশের সিরিজ হার

আপডেট সময় : ১২:০৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪