ঢাকা ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যস্থতার প্রস্তাব দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা পাকিস্তানের কলাতলীর আগুনে দগ্ধ আবু তাহেরের অবস্থা খুবই সংকটাপন্ন ‘হ্যাঁ’ ভোট কমেছে ৯ লাখ ৭৫ হাজার, ইসির নতুন প্রজ্ঞাপন টেকনাফে ট্রাকের ধাক্কায় শিশু নিহত: বিক্ষুদ্ধ স্থানীয়দের গাড়ী ভাংচুর এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন: কলাতলীর অগ্নিকান্ডে আহত ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিলেন মরণোত্তর একুশে পদক পেলেন আইয়ুব বাচ্চু ৫ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী কলাতলীর অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সচিব: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন শিল্প-সাহিত্য চর্চার রাজনীতিকীকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তি ভারতের সিকিমে জুলাই-আগস্টে হত্যাযজ্ঞের মামলায় সাবেক এমপি বদির জামিন ২৬ দিনে আটবার কেঁপেছে দেশ, বড় দুর্যোগের শঙ্কা? একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কলাতলীর ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে এমপি লুৎফুর রহমান কাজল

বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হেভা ও তার দল

বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের অন্যতম ছাত্র-প্রতিনিধি ফাহমিদা হাসান হেভা ও তার দল।

জানা যায়, তারুণ্য উৎসব কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৫-এ অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার সরকারি কলেজের বিতর্ক দল।

এর আগে কলেজ, উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও সর্বোচ্চ নম্বর পেয়ে জয় ছিনিয়ে নেন কক্সবাজার জেলার অন্যতম ছাত্র-প্রতিনিধি ফাহমিদা হাসান হেভা ও তার দল।

ফাহমিদা হাসান হেভা কক্সবাজার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

তাঁর এমন সাফল্যে অভিনন্দন জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারের পক্ষে ছাত্র-প্রতিনিধি সাহিদুল ওয়াহিদ সাহেদ বলেন, আমরা বিশ্বাস করি, যে কোনো বৈষম্য ও দুর্নীতি প্রতিরোধে তরুণেরাই প্রধান চালিকাশক্তি। আমাদের এই বিশ্বাস যে ভুল নয়, তা ২০২৪ এ এসে প্রমাণ করেছে তারা। জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণ করে সেই আদর্শকে সামনে রেখে আমরা চাই, সামনের দিনে যুক্তিনির্ভর সহনশীল একটি সমাজ তৈরি হবে এ সকল তরুণ বিতার্কিকের হাত ধরে।

তিনি আরও বলেন, তরুণ বিতার্কিকদের হাত ধরে এবং তাদের এই জয়ে আমি কক্সবাজারের একজন ছাত্র-প্রতিনিধি হিসেবে অনেক গর্ববোধ করছি তাদের জন্য অসংখ্য দোয়া রইল তারা যেন জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে কক্সবাজারের সুনাম বয়ে আনতে পারে৷

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মধ্যস্থতার প্রস্তাব দিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

This will close in 6 seconds

বিভাগীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হেভা ও তার দল

আপডেট সময় : ০৪:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫