ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা কলাতলীর আব্দুর রহিমের মরদেহ কক্সবাজারের পথে:বুধবার বাদ জোহর ২ দফা জানাজা ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাহরির সময় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা ‘ডিজিটাল ডিভাইসে’ নকল প্রতিরোধে আইন হবে: শিক্ষামন্ত্রী ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের মুগ্ধতার লড়াই টেকনাফে অর্ধ লক্ষ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার অভিনন্দন সংবলিত বিলবোর্ড-ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ প্রধানমন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী টিটিএনে প্রচারিত ভিডিও প্রসঙ্গে আজম সরকারের বিবৃতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন? ইরানের সরাসরি হামলায় কুয়েতে ৬ মার্কিন সেনা নিহত অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের জানাজা সম্পন্ন: ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস এমপি কাজলের ইরানে হামলায় নিজেদের বিমানঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন

বিজয় দিবসের পুষ্পার্ঘ্য নিবেদন: প্রস্তুত কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রথম প্রহরেই কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সমবেত হবেন আবাল-বৃদ্ধ-বনিতা। এদিন বিভিন্ন প্রশাসনিক সংস্থা, রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এ জাতীয় দিবসকে সামনে রেখে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারকে পুরোপুরি প্রস্তুত করা হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে সরেজমিনে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, জেলা পরিষদের সরাসরি ব্যবস্থাপনায় শহীদ মিনারের আশপাশে ধুলাবালি ও ঝরে পড়া পাতা পরিষ্কার করা হচ্ছে। অন্যান্য প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

শহীদ মিনারের কেয়ারটেকার আব্দুর রহিম জানান, কক্সবাজার জেলা পরিষদের তত্ত্বাবধানে গত ৬ ডিসেম্বর থেকে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু হয়। এর আওতায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলপনা আঁকা, রং করা এবং ভাঙা অংশ মেরামত করা হয়েছে। বিজয় দিবসকে সামনে রেখে শহীদ মিনারকে নতুন রূপে সাজানো হয়েছে।

তিনি আরও বলেন, “১৪ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যেই সব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়। বিজয় দিবসের আগে শহীদ মিনারকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে তুলতেই এসব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

এদিকে স্থানীয় সংস্কৃতিকর্মী মোহাম্মদ আবছার বলেন, “প্রতি বছর জাতীয় দিবসকে ঘিরে শহীদ মিনারে এমন সংস্কার ও পরিচর্যার কাজ আমাদের জন্য আনন্দের। এতে করে শুধু দিবসের আবহই তৈরি হয় না, শহরের গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনাটিও পরিচ্ছন্ন ও সুরক্ষিত থাকে। তবে দিবসভিত্তিক পরিচ্ছন্নতার পাশাপাশি সারা বছরই শহীদ মিনারের নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন।”

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

অনুসন্ধানী সাংবাদিক হিরুকে হয়রানির প্রচেষ্টা ট্যুরিস্ট পুলিশ কর্মকর্তার: ক্র্যাকের নিন্দা

বিজয় দিবসের পুষ্পার্ঘ্য নিবেদন: প্রস্তুত কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার

আপডেট সময় : ০৪:৪৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫