ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ কোন কৌশলে এবার এগোবে ইরান খামেনির বিদায়ে হিসাবটা কী দাঁড়াল? প্রতিকূলতার ভেতর দাঁড়িয়ে থাকা সাংবাদিকতার এক অনন্য পাঠশালা একই ঘটনায় দুটি করে হত্যা মামলা: হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনকে অব্যাহতি ছয় পেরিয়ে সাতে টিটিএন: তথ্য ও সত্যের মেলবন্ধন কক্সবাজারে প্রয়াত ইরানী নেতা আয়াতুল্লাহ খামেনির গায়েবানা জানাজা চকরিয়ায় অবৈধ বালু উত্তোলন: অর্থদণ্ড, বালু ও সরঞ্জাম জব্দ

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির মো. তারেক (৪৮) মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন।

সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মো. তারেক দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাতেন। তিনি সর্বশেষ দেড় বছর আগে বাহারাইন গেছেন। তার এক মেয়ে রয়েছে। তার এ মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মোশারফ হোসেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

পরিবার সূত্রে জানা গেছে, মরদেহ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৪:০৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬