ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল ঈদগাঁওয়ে চায়ের দোকানে জুয়া, গ্রেপ্তার ৫ দুটি দেশীয় বন্দুকসহ রোহিঙ্গা যুবক আটক বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার খা’মে’নির মৃ’ত্যু’তে ই’রা’ন কি থেমে যাবে? জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা যে কারণে কলাতলীর সেই গ্যাস পাম্পের মালিক এন আলমের বিরুদ্ধে মামলা সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় রমজানের শিক্ষা অপরিহার্য : ড. হামিদুর রহমান আযাদ কলাতলীর অগ্নিকান্ডে নিহত আবু তাহেরের ময়নাতদন্ত সম্পন্ন: মরদেহ কক্সবাজারের পথে, দাফন মঙ্গলবার বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত প্রধান বিরোধী দল হিসেবে জামায়াত পাচ্ছে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী চলতি মাসে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার

বঙ্গোপসাগরের জলদস্যূ সর্দার আরিফকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়া উপকূলে ফিশিং বোটে হামলা ও জেলে শাহাদাত হোসেন খোকন হত্যার প্রধান আসামি আরিফ।

​রবিবার (১ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার পৌরসভা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ কক্সবাজার পৌরসভার পেশকারপাড়া এলাকার শাহাজাহানের ছেলে।

​র‍্যাব-১৫ জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি কুতুবদিয়ার ‘গুলির ধার’ নামক স্থানে ‘এফ.বি. অজুফা আক্তার মানু’ নামক একটি ফিশিং বোটে আরিফের নেতৃত্বে ৮-১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল হামলা চালায়। তারা বোটটি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে এবং নিজেদের বোট দিয়ে সজোরে ধাক্কা মারে।
​এই নৃশংস হামলায় বোটের কিশোর জেলে শাহাদাত হোসেন খোকন (১৭) ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান। ডাকাত দল ওই বোট থেকে প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

​র‍্যাব জানায়, আরিফ একজন পেশাদার ও দুর্ধর্ষ অপরাধী। তার বিরুদ্ধে কক্সবাজার, ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত অন্তত ৮টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে বঙ্গোপসাগরে জেলেদের জিম্মি করে দস্যুতা চালিয়ে আসছিল।

​র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান:
​”কিশোর শাহাদাত হত্যাকাণ্ডের পর থেকেই আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ডাকাতি ও হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

​গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ডিআইজি আপেল ও জিনিয়াকে নিয়ে টিকটকার লাইলার বক্তব্য ভাইরাল

This will close in 6 seconds

বঙ্গোপসাগরে জেলে শাহাদাত হত্যার মূল হোতা ডাকাত সর্দার আরিফ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:২২:২৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬