ঢাকা ০৩:১১ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেকুয়ার নিজগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ঈদ উদযাপন একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করলেন ২০ হাজার মুসল্লি আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি ঈদ জামাত,শহরের বাকী সব মসজিদে কখন ঈদ জামাত? ঈদের আনন্দে হোক মানবিকতার পুনর্জাগরণ কক্সবাজারে ঈদ উদযাপনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ গর্জনিয়ার চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক হাফিজের ঈদের শুভেচ্ছা পেকুয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ঈদের দিন কেমন থাকবে কক্সবাজারের আবহাওয়া কলাতলীর তিন পরিবারের নিঃশব্দ ঈদ নিভে যাওয়া আগুনে পুড়ছে জীবন মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি পবিত্র জুমাতুল বিদা আজ, বিদায় নিচ্ছে রমজানও

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যদের গুলিতে কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছে।

বুধবার দুপুরে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং আকরবলী ঘাটের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আজুফা আকতার মানু নামে ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুদের গুলিতে শাহাদত হোছাইন খোকন নামের এক জেলে নিহত হয়েছেন।

নিহত শাহাদাত হোছাইন উত্তর ধূরুং ইউনিয়নের মনসুর আলী হাজীর পাড়া এলাকার মৃত মোঃ বাদশার ছেলে।

ট্রলারের মালিক জসিম উদ্দিন জানান, তিন দিন আগে এফবি আজুফা আকতার মানু ১৯ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য যায়, বুধবার বিকেলে একটা ট্রলি থেকে তাকে ফোন করে বলা হয়। তার বোট ডাকাতি হয়েছে একজন জেলে গুলিবিদ্ধ হয়েছে, আরেকটি বোটে করে জেলে শাহাদাত কে নিয়ে আসার পথে সে মারা যায় ।

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোঃ জয়নাল আবেদীন জানান, বিগত এক মাস সময় ধরে সাগরে ডাকাতি বেড়ে গেছে, ডাকাতের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছে না। বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে অবহিত করেও কোন সমাধান পাচ্ছে না বলে তিনি জানান। সাগরে নিরাপদে মাছ শিকারে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

কুতুবদিয়া থানার পরিদর্শক(তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত জেলের মরদেহ কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি জানান।

ট্যাগ :

বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

আপডেট সময় : ০৩:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬