ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি সাগরে ছাড়া হলো ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা

ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার

ঈদগাঁও উপজেলায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শিকল দিয়ে আটকে রাখার ঘটনা প্রকাশ্যে আসার পর এলাকায় তোলপাড় তৈরী হয়েছে।

পরে পুলিশের অভিযান চালিয়ে সেই শিক্ষার্থীকে উদ্ধার করে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, ভুক্তভোগী সেই শিক্ষার্থী নিজেই “ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ” নামের একটি ফেসবুক গ্রুপে শিকল পরা নিজের একটি ছবি প্রকাশ করে সাহায্য চান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহলসহ বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়।

ঘটনাটি ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নজরে আনা হয়।

পরবর্তীতে তাঁর নির্দেশে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাত আনুমানিক ৪টার দিকে থানা পুলিশের একটি দল সেই এলাকায় অভিযান চালায়।

অভিযানে শিকলবন্দি অবস্থায় থাকা শিক্ষার্থীকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
শিক্ষার্থীর নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় এবং উদ্ধারের স্থান গোপন রাখা হয়েছে।

বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং প্রাথমিকভাবে নিজেকে নিরাপদ মনে করছেন বলে জানিয়েছেন।

এদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই শিক্ষার্থী কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তার চিকিৎসাও চলছিল। তবে ভুক্তভোগী অভিযোগ করেছেন, তাকে অকারণে শিকলবন্দি করে নির্যাতন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শিক্ষার্থীর মানসিক ও শারীরিক অবস্থা যাচাই করা হবে। যদি অসুস্থতার বিষয়টি নিশ্চিত হয়, তাহলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, যদি তিনি সুস্থ বলে প্রমাণিত হন এবং অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে

ফেসবুক পোস্টে সহায়তার আবেদন, ঈদগাঁওয়ে শিকলবন্দি ঢাবি শিক্ষার্থী উদ্ধার

আপডেট সময় : ০৩:৫৪:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬