ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রস্তুত শহীদ মিনার: একুশের প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদনে রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : ধর্মমন্ত্রী মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক রোজায় বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালাল স্বামী রোজা রোগ প্রতিরোধে যে ভূমিকা রাখে বারের নির্বাচন / কক্সবাজারে আইনজীবীর চেম্বারে উঠলো শেখ মুজিবের ছবি নিরাপদে কক্সবাজার ছাড়লেন ওজিল-এরদোয়ান পুত্র , আছেন সুস্থ রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে মেসুত ওজিল ও নেকমেতিন বিলাল এরদোয়ান গাড়ি বহরে অটোরিকশা ধাক্কা রোহিঙ্গাদের শিক্ষা ও সহায়তায় এগিয়ে আসতে বিশ্ববাসীকে মেসুত ওজিল ও বিলাল এরদোয়ানের আহবান মালিক-শ্রমিক সমঝোতার ভিত্তিতে তোলা টাকাকে চাঁদা হিসেবে দেখছি না সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী তারেক রহমানের সরকারে আইনের শাসন ফিরবে: জামায়াত আমির ধর্ষণ মামলায় গ্রেপ্তার হিরো আলম

প্রস্তুত শহীদ মিনার: একুশের প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদনে

  • রাহুল মহাজন:
  • আপডেট সময় : ০৪:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬
  • 10

এখানেই রক্তজবার রঙে লেখা হয়েছে ভাষার আল্পনা। শহীদ মিনার সেজেছে বর্নমালায়।৫২ এর শোকাহত পদাবলী এখানেই উচ্চারিত সুর হয়ে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারির আমি কি ভুলিতে পারি”।

শহীদ মিনার আজ ছেয়ে যাবে ফুলে ফুলে।শ্রদ্ধা আর ভালোবাসার সব পথ এখানে এসে শেষ হবে।

তাই প্রস্তুত করা হচ্ছে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার। সকাল থেকে শহীদ মিনার কে করা হয় পরিচ্ছন। আর দুপুর গড়াতেই জেলা পরিষদের অর্থায়নে আল্পনা অংকনের কাজ শুরু করে কক্সবাজার আর্ট ক্লাবের সদস্যরা। আর্ট ক্লাবের পরিচালক রিয়াজুল কবির জানান, আল্পনা আর শহীদ বেদীতে বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে শহীদ মিনার।

শহীদ মিনারে গিয়ে দেয়া যায় মহান ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক ৬ টি আল্পনা আর শহীদ বেদীতে বর্ণমালা দিয়ে সাজানো হয়েছে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার।

আজ ২০ ফেব্রুয়ারী রাত ১২ টা ১ মিনিট তথা একুশের প্রথম প্রহরে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ও সম্মানে পুষ্পমাল্য অর্পণ করা হবে শহীদ মিনারে।

জেলা পরিষদের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসনের সার্বিক সহায়তা এ সম্মান জানানোর প্রয়াসে সামিল হবে কক্সবাজারের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো।

শহীদ মিনারের সার্বিক নিরাপত্তা ও শৃংখলার জন্য উল্লেখযোগ্যসংখ্যক আইনশৃংখলাবাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানা গেছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

প্রস্তুত শহীদ মিনার: একুশের প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদনে

This will close in 6 seconds

প্রস্তুত শহীদ মিনার: একুশের প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদনে

আপডেট সময় : ০৪:৫৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬