ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইউরোপ যদি ই’রা’ন আ/ক্র/ম/ণ করে, রাশিয়ার ইউরোপ আ/ক্র/ম/ণ সহজ হয়ে যাবে! কক্সবাজার আইন কলেজের ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন রবিবার সকাল ১০ টার মধ্যে নিজ উদ্যোগে সৈকতের স্থাপনা না সরালে উচ্ছেদ অভিযান হ্নীলায় ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী আপেল মাহমুদ কে ট্যুরিস্ট পুলিশের হেডকোয়ার্টারে বদলি শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে: আনিস আলমগীর শহরে নর্দমা পরিস্কার অভিযানের উদ্বোধন করলেন এমপি কাজল সুগন্ধা পয়েন্টে অর্ধগলিত মৃত ডলফিন টেকনাফের কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার আসামি নেওয়াজ শরীফ গ্রেফতার শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ ভোটের কালি নখ থেকে মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি সরকার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানি হামলায় ‘সৌদি আরবে ৫টি মার্কিন সামরিক বিমান’ ক্ষতিগ্রস্ত কুতুবদিয়া সৈকতে পড়ে আছে দেড় টন ওজনের মৃত তিমি

প্রতিদিন আওয়ামী লীগের দুইজনকে আটকের নির্দেশনা!

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • 1083

কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সিলেট মহানগর পুলিশ কমিশনারের একটি নির্দেশনা ঘিরে সামাজিক যোগাযোগ নানা আলোচনা তৈরি হয়েছে।

সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশের আইনশৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠকে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা, মাদক-চোরাচালান বন্ধে সিলেটের পুলিশকে বিশেষ নির্দেশনার বিষয়গুলোও রয়েছে ওই চিঠিতে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী সাক্ষরিত সেই বৈঠকের নির্দেশনার সংক্রান্ত চিঠি বিবিসি বাংলা পেয়েছে।

ওই চিঠিতে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সিলেট মেট্রোপলিটন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লোকজন যাতে প্রকাশ্যে এলাকায় না থাকতে পারে সেই নির্দেশনা দেওয়া হয়েছে সিলেটের থানাগুলোর ওসি ও পুলিশ বিভাগকে।

একই চিঠিতে প্রতিটি থানায় প্রতিদিন ১৫জন পুলিশ অফিসার ও ফোর্স দিয়ে অভিযান পরিচালনা করে মাদক, চোরাচালানকারীসহ ১৩জন এবং কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কমপক্ষে দুইজনকে আটকের নির্দেশনা দেওয়া হয়েছে প্রতিটি থানার ওসিদের।

মূলত এই নির্দেশনার বিষয়টি সামনে আসার পর বিষয়টি নিয়ে নানা আলোচনা সমালোচনা তৈরি হয়।

বিষয়টি নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বিবিসি বাংলাকে জানিয়েছেন এটি তাদের অভ্যন্তরীণ বৈঠকের সিদ্ধান্ত।

তিনি বলেছেন, “এটি আমরা উদাহরণ হিসেবে বলেছি। যদি ছয়টি থানা একজন করে গ্রেফতার করে তাহলে ছয়জন হবে, দুইজন করে গ্রেফতার করা হলে ১২জন হবে। এটা ছিল শুধুই উদাহরণ। আর কিছু না”।

গত ২৭শে সেপ্টেম্বর ওই সিলেট মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে বৈঠকের নথিতে দেখা গেছে।

সুত্র: বিবিসি বাংলা

ট্যাগ :

ইউরোপ যদি ই’রা’ন আ/ক্র/ম/ণ করে, রাশিয়ার ইউরোপ আ/ক্র/ম/ণ সহজ হয়ে যাবে!

প্রতিদিন আওয়ামী লীগের দুইজনকে আটকের নির্দেশনা!

আপডেট সময় : ০৭:৩৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫