ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত চেয়ে রিট আইনশৃংখলা বাহিনীর হাতে গুম হওয়া সালাহউদ্দিন আহমদ এখন স্বরাষ্ট্র মন্ত্রী! সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজ বন্ধ ঘোষণা তারেক রহমানের মন্ত্রিসভা: কে কোন মন্ত্রণালয় পেলেন জাতীয় স্মৃতিসৌধে নতুন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা টেকনাফের মেরিন ড্রাইভ সৈকতে মিলল তরুণ-তরুণীর মরদেহ সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় কক্সবাজার জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ মাদক উদ্ধারে সদরের ওসি ছমিউদ্দিন পুরস্কৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু

জামায়াত প্রার্থী ফারুকের বাড়িতে বিএনপির প্রার্থী সালাউদ্দিন..

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ নির্বাচনী এলাকায় ফিরে ধানের শীষের প্রচারণায় নেমেই রাজনৈতিক সৌজন্য ও উদারতার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

যেখানে প্রতিপক্ষ এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মুখ দেখাদেখির ঘটনাই বিরল, সেখানে বিএনপির মনোনীত এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ফারুকের বাসায় গিয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে দিনের কর্মসূচি শেষে তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও জামায়াতে ইসলামীর নেতা আব্দুল্লাহ আল ফারুকের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এর আগে সোমবার দুপুরে আব্দুল্লাহ আল ফারুকের বাবা নুরুল কবির মারা যান।

মঙ্গলবার রাতে পেকুয়ায় নিজ বাড়িতে ফেরার পথে চকরিয়ার হারবাং ইউনিয়নের কালা সিকদারপাড়ায় জামায়াত প্রার্থীর বাসায় যান সালাহউদ্দিন আহমদ। সেখানে তিনি আব্দুল্লাহ আল ফারুক ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সান্ত্বনা দেন।

এসময় সালাহউদ্দিন আহমদের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ এবং চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে নুরুল কবিরের মৃত্যুর খবর পেয়ে সোমবারই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শোক জানিয়েছিলেন সালাহউদ্দিন আহমেদ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

This will close in 6 seconds

জামায়াত প্রার্থী ফারুকের বাড়িতে বিএনপির প্রার্থী সালাউদ্দিন..

আপডেট সময় : ০২:২৪:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫