ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন ​সালাহউদ্দিন আহমদের ১২ তম গুম দিবস উপলক্ষে ছাত্রদল নেতা ফাহিমুর রহমানের দিনব্যাপী কর্মসূচি খুরুশকুল ও রামুতে ইফতার সামগ্রি বিতরণে এমপি কাজল সত্যেন সেন শিল্পীগোষ্ঠী কক্সবাজার জেলা সংসদের কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে” -জেলা জামায়াতের আমীর আনোয়ারী সাংবাদিক সংসদ কক্সবাজারের আলোচনা সভা ও  ইফতার অনুষ্ঠিত “মানবতার মুক্তির বারতা দিতে মাহে রামাদান প্রতিবছর আমাদের মাঝে আসে ” -জেলা আমীর আনোয়ারী কক্সবাজারে শিশুদের পাঁচ দিনের নাট্য কর্মশালা ‘অধিধ্বনি’র কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার ২ মামলায় কারাগারে এন. আলম রামুর রাবার বাগানে মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ফাঁসিয়াখালীতে ১০৯৭ পরিবারের হাতে কার্ড উখিয়ার ক্যাম্পে পালিয়ে এল নারী-শিশু সহ ৬জন গুমের এগারো বছর – অবিশ্বাস্য প্রত্যাবর্তনে এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী

পেকুয়ায় প্রতিষ্ঠান ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম উদ্বোধন ও বই বিতরণ

পেকুয়ায় জাতীয় গ্রন্থকেন্দ্র ও রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের যৌথ উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম উদ্বোধন ও বই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয় হলরুমে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়।

রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জিয়াবুল করিম, সহকারী শিক্ষক মাওলানা ফরিদুল মোস্তাফা সিরাজি, চট্টগ্রাম জজকোর্টের এডভোকেট আসাদ উল্লাহ, উপসহকারী কৃষি অফিসার ও রাজাখালী উন্মুক্ত পাঠাগারের সভাপতি মো: জাহেদ, পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.দিদারুল করিম, সুপ্রভাত পত্রিকার পেকুয়া প্রতিনিধি এস.এম.জুবাইদসহ অন্যরা।

জাতীয় গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ ইনামুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, বই আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিটি শিক্ষার্থীদের উচিত পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন বই পড়া। এতে করে বাহ্যিক জ্ঞান অর্জন করা সম্ভব হবে৷

অনুষ্ঠান শেষে বিশিষ্ট লেখক হুমায়ুন আজাদের “ফুলের গন্ধে ঘুম আসেনা” নামক একটি করে বই তুলে দেওয়া হয় শিক্ষার্থীদের হাতে৷ এসময় রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

কক্সবাজারে বাস-মিনিবাস শৃঙ্খলা পরিচালনা কমিটি গঠন

পেকুয়ায় প্রতিষ্ঠান ভিত্তিক গ্রন্থপাঠ কার্যক্রম উদ্বোধন ও বই বিতরণ

আপডেট সময় : ০৭:৪৪:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫