ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প আরাকান আর্মির কবল থেকে মুক্ত ১৪ জেলে দেশে ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রীর কাছে কক্সবাজারের সাবেক পৌর মেয়র মাহবুবের খোলা চিঠি পাল্টাপাল্টি চাঁদা দাবির অভিযোগে মুখোমুখি যুবদল–ছাত্রদল নেতা

নাহিদের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ শেষ করে তার বাসা থেকে বের হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নাহিদের রাজধানীর বেইলি রোডের বাসায় টানা ৪৫ মিনিট অবস্থান করে রাত ৯টা ১০ মিনিটের দিকে সেখান থেকে বের হন তিনি।

এর আগে রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে নাহিদের বাসায় পৌছান তারেক রহমান। এসময় বাসার সামনে এগিয়ে এসে তাকে অভ্যর্থনা জানান নাহিদ।

সাক্ষাৎকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। নাহিদের সঙ্গে ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন ও সারজিস আলম।

এদিন সন্ধ্যায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নির্বাচন-পরবর্তী সৌজন্য সাক্ষাৎ করতে তার বসুন্ধরা এলাকার বাসায় যান তারেক রহমান। সাক্ষাৎ শেষে সেখান থেকে বেরিয়ে তিনি নাহিদের বাসার উদ্দেশ্যে রওয়ানা হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। আগামী মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্য এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেবেন। তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন—এটি এখন অনেকটাই নিশ্চিত।

সূত্র: জাগো নিউজ

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাহিদের বাসায় তারেক রহমানের ৪৫ মিনিট

আপডেট সময় : ১০:৩৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬