ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে মহিলা সংস্থা- পার্লার উদ্বোধনকালে এডিসি রুবাইয়া 

কক্সবাজারে নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাতীয় মহিলা সংস্থা বলে মন্তব্য করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন মানবসম্পদ ব্যবস্থাপনা) রুবাইয়া আফরোজ।

সোমবার  শহরের টেকপাড়া তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের’ প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত পারফেক্ট ইউ বিউটি জোন নামের পার্লার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, নারীর সংস্পর্শে বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম জীবনধারা। ক্ষমতায়ণের দিক থেকে উপকূলের নারীরাও এগিয়ে গেছে। এছাড়া জাতীয় মহিলা সংস্থার এ প্রকল্পের সফলতা কামনা করেন।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ট্রেনিং অফিসার ফরিদা ইয়াসমিন জানান , প্রশিক্ষনার্থীদের স্বাবলম্বি করতে এ প্রকল্পের মাধ্যমে পার্লার দেওয়ার এ কার্যক্রম।  উদ্বোধন এবং ঈদ উপলক্ষে পার্লারটিতে বিশেষ ছাড় এর ব্যবস্থা রয়েছে।

এসময় উইমেন চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি মনোয়ারা পারভীন, উইমেন চেম্বার অব কমার্সের সহ সভাপতি জাহানারা ইসলাম,উইমেন চেম্বার অব কমার্সের জুনিয়র সহ সভাপতি শামীমা ইসরাত রিনিসহ তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প অর্ধশতাধিক প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের মাধ্যমে বেকার, অদক্ষ, দরিদ্র এবং সুবিধাবঞ্চিত নারীদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়। শুধু তাই নয় এই প্রকল্পের প্রস্তাবিত বিক্রয়কেন্দ্রগুলোতে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রিরও সুযোগ রয়েছে। তাই এই প্রকল্পটি সরাসরি দেশে এবং বিদেশে নারীদের উৎপাদিত পণ্য বিপণনের সঙ্গে সংশ্লিষ্ট।

ইতোমধ্যে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের তিনটি পর্যায় ২০২০ সালে সফলভাবে সমাপ্ত হয়েছে। এতে সর্বমোট ৭১,৫০০ জনকে প্রায় ১২০ কোটি টাকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, চতুর্থ পর্যায়ে কক্সবাজারসহ মোট ৮০ টি উপজেলায় সর্বমোট ২ লাখ ৫৬ হাজার জনকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। যা ২০২৫ সালে শেষ হওয়ার কথা রয়েছে।

ট্যাগ :

আপডেট সময় : ১১:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫