ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় লাইসেন্স ছাড়া অধিক মূল্যে তেল বিক্রি করায় জরিমানা: ইয়াবা সেবনে কারাদণ্ড সাগরে ৪ দিন ভেসে থাকা ১৫ জেলেকে উদ্ধার করলো নৌবাহিনী অপহরণচক্রের আস্তানা থেকে ৩ অপহৃত উদ্ধার, গ্রেপ্তার ৫ চকরিয়ার ছোট্ট দুই বোনের বাড়ি ফেরা হলো না বঙ্গোপসাগরে লঘুচাপ, টানা ৩ দিন ঝড় ও বজ্রবৃষ্টির আভাস সংসদ থেকে বিরোধীদল সদস্যদের ওয়াকআউট কক্সবাজারে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৮ রোববার থেকে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী কউকের সেমিনার-কক্সবাজারে সুপেয় পানির পরিমান কমছে নানার বাড়ি এসে পুকুরেডুবে দুই শিশুর মৃ’ত্যু আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে : ইরা‌নি রাষ্ট্রদূত আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত টেকনাফে র‌্যাবের অভিযানে মানবপাচার চক্রের আস্তানা থেকে ১৩ জন উদ্ধার ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত ৮ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেছে নাইক্ষ্যংছড়ি থেকে অপহৃত গর্জনিয়ার মিন্টু

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে উদ্ধার হলো ১ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবা

নাইক্ষ্যংছড়ি সীমান্তের মংজয়পাড়া সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৪০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার করেছে ৩৪ বিজিবি।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন ৩৪ বিজিবির মাদকবিরোধী অভিযানে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় বলে জানায় বিজিবি।
বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত এলাকা মংজয়পাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৪২-এর নিকটে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার হতে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘জিয়ানি খাল’ নামক স্থান থেকে
মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা বলে জানিয়েছে বিজিবি। মাদকগুলো পরিত্যক্ত অবস্থায় থাকায় অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম আরও জানান,“পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে উদ্ধার হলো ১ কোটি ২০ লক্ষ টাকার ইয়াবা

আপডেট সময় : ০১:১৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫