ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রী হওয়ায় কক্সবাজার জেলা ছাত্রদলের দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ মাদক উদ্ধারে সদরের ওসি ছমিউদ্দিন পুরস্কৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার ১০ উপদেষ্টা নিয়োগ সৌদিতে চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা শুরু অভিজ্ঞতা ও তারুণ্যের মেলবন্ধনে সরকার গঠন, নেতৃত্বে নতুন গতি মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন কবে? তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রিপরিষদে জায়গা পাননি বিএনপির যে জ্যেষ্ঠ নেতারা বিরোধী দলীয় নেতা শফিকুর, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ স্বাধীনতার পর প্রথম পূর্ণ মন্ত্রী পেল কক্সবাজার মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন যারা বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান, শপথ সম্পন্ন মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী

নাইক্ষ্যংছড়িতে ‘তারুণ্য উৎসব ২০২৫’ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা সাংবাদিক কন্যা নুরিয়ান হাসান

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ‘তারুণ্য উৎসব ২০২৫’ উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়।

প্রতিযোগিতার বিষয় ছিল— “বিদ্যালয় নয়, বরং পরিবারই শিশুর শ্রেষ্ঠ শিক্ষক”।
চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বী দুই দলকে পরাজিত করে সীমান্ত এলাকা তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী বিতার্কিকরা উপজেলা চ্যাম্পিয়নের ট্রফি ছিনিয়ে নেয়।এছাড়া, অসাধারণ যুক্তি, বক্তব্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে সবার দৃষ্টি কাড়েন বিদ্যালয়টির ৫ম শ্রেণির শিক্ষার্থী নুরিয়ান হাসান। তিনি অর্জন করেন “শ্রেষ্ঠ বক্তা”এর সম্মাননা।

নুরিয়ান হাসান সাংবাদিক মাহমুদুল হাসানের কন্যা, মাহমুদুল হাসান দৈনিক কক্সবাজার বার্তার সাংবাদিক হিসেবে নাইক্ষ্যংছড়িতে কর্মরত।
উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্র ও ইউআরসি ইনস্ট্রাক্টর নুরুল আজিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওসমান গনি, সহকারী শিক্ষক আবদুর রহিম, এ এস এম আলমগির, হেলাল উদ্দিন, এবং রুবায়েদ নাহিদ নূরসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তার হাতে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
বিজয়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন বলেন,
“প্রথমেই এরকম একটি আয়োজনের জন্য উপজেলা শিক্ষা বিভাগকে ধন্যবাদ জানাই। শিশুর সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাকে বিশ্বমঞ্চে উপস্থাপন করাই একজন শিক্ষকের প্রকৃত কাজ। এই বিজয় তাদের শিক্ষা জীবনের স্বপ্নগুলোকে আরও বেগবান করবে বলে আশা করছি। যাত্রাপথে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা”।

নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের এই আয়োজন শিশুদের যুক্তিবোধ, চিন্তাশক্তি ও নেতৃত্বগুণ বিকাশে অনুপ্রেরণা জোগাবে— এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

নাইক্ষ্যংছড়িতে ‘তারুণ্য উৎসব ২০২৫’ বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা সাংবাদিক কন্যা নুরিয়ান হাসান

আপডেট সময় : ০৭:০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫