ঢাকা ০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য

টিফিনের টাকা বাঁচিয়ে সৈকতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

কক্সবাজারে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে সমুদ্র সৈকতে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ খাতা, কলম বিতরণ করা হয়েছে।

শনিবার ( ২৭ ডিসেম্বর) কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ের সামনে প্রধান আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ।

এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, কেন্দ্রীয় সদস্য সাবরিনা রহমান সাম্মী, কুমিল্লা শাখার সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, প্রচার সম্পাদক শাকিল মোল্লা, সদস্য নাসিম ভূঁইয়া, কক্সবাজার জেলা শাখার সদস্য আজিম, ফারুক প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান, সংগঠনের সব সদস্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা তাদের টিফিনের পয়সা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের খাতা-কলম কিনে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে। আজ কুমিল্লা থেকে আগত সংগঠনটির সদস্যরা কক্সবাজারে কর্মসূচির উদ্বোধন করে। আগামী তিন দিন সমুদ্র সৈকতের বীচে কর্মসূচি চলমান থাকবে। সংগঠনটি ২০১১ সালে কুমিল্লা থেকে প্রতিষ্ঠিত হয়ে সারাদেশে স্বেচ্ছায় শিশুদের নিয়ে কাজ করছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিফিনের টাকা বাঁচিয়ে সৈকতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট সময় : ০৪:৫৮:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫