ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

ঝিলংজার মুক্তারকুলে ৪০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূলে বসত ঘর থেকে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোররাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তাককূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র‌্যাব- ১৫ এর সহকারি পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক।

আটককৃত মো. ফরিদুল আলম (৪৯) একই এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে।

আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার ভোররাতে কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূল এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মাদকের বড় একটি চালান মজুদের খবর পাওয়া যায়। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়। পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে একটি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং ৪ টি কার্টন থেকে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় আটক ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেটও জব্দ করা হয়।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

ট্যাগ :

ঝিলংজার মুক্তারকুলে ৪০ কেজি গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৬:১৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫