ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ

জেসিআই কক্সবাজারের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ বোর্ড নির্বাচিত

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) কক্সবাজারের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ সালের বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) পর্যটন রাজধানী কক্সবাজারের লংবিচ হোটেলের কোরাস হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেসিআই কক্সবাজারের ২০২৫ প্রেসিডেন্ট আরিফুর রহমান।

এতে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৫ ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর আরেফিন রাফি আহমেদ, ন্যাশনাল সেক্রেটারি জেনারেল জাফির সাফি চৌধুরী, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও কক্সবাজার চ্যাপ্টারের মেন্টর কামরুজ্জামান পাবেল, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ও জেসিআই কক্সবাজারের ফাউন্ডার প্রেসিডেন্ট সিনেটর আবু ফারহান, ২০২৫ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট টু ন্যাশনাল প্রেসিডেন্ট রাফায়েল রহমান মেহেদি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চেয়ারপার্সন সিনান আরেফিন, রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট ও জেসিআই কক্সবাজারের ২০২৩ প্রেসিডেন্ট শেখ আশিকুজ্জামান, ন্যাশনাল ডিরেক্টর ও জেসিআই কক্সবাজারের ২০২৪ প্রেসিডেন্ট সিনেটর আবেদ আহসান সাগরসহ আরও অনেকে।

সভায় সর্বপ্রথম সেক্রেটারি জেনারেল হুমায়ুন কবির রুবেল কোরাম পূর্ণ ঘোষণা করেন। পূর্ববর্তী সাধারণ সভায় প্রস্তাবিত এজেন্ডাগুলোর সফল বাস্তবায়নের ভিত্তিতে সেগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এরপর ২০২৫ প্রেসিডেন্ট আরিফুর রহমানের পক্ষে ২০২৪ প্রেসিডেন্ট সিনেটর আবেদ আহসান সাগর চলতি বছরের কার্যক্রমের বিস্তারিত উপস্থাপন করেন। ট্রেজারার ওমর ফারুক সংগঠনের আয়–ব্যয়ের হিসাব তুলে ধরেন।

পরবর্তী ধাপে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী সিনেটর আবেদ আহসান সাগর ২০২৬ সালের বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচনী প্রক্রিয়া শুরু করেন।
নির্বাচনের ফলাফল অনুযায়ী, ২০২৬ বোর্ড অফ ডিরেক্টরস হলো- প্রেসিডেন্ট মনোয়ার কামাল যিশান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট: হুমায়ুন কবির রুবেল, ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন খালেদ, মোহাম্মদ ইলিয়াস, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট আরিফুর রহমান, সেক্রেটারি জেনারেল ফায়সাল সিদ্দিকী সারত, ট্রেজারার মোহাম্মদ ইউসুফ, জেনারেল লিগ্যাল কাউন্সিল ওমর ফারুক, ট্রেনিং কমিশনার রিসাদুর রহমান, কমিটি চেয়ার সালেম বিন জেবর, ডিরেক্টর মোহাম্মদ নুরুল আলম, তোফাজ্জেল হোসেন আরাফাত, আহমেদ কবির রুবেল, ফারহান বিন রফিক।

পরে জেসিআই বাংলাদেশের উপস্থিত ন্যাশনাল গভর্নিং বডির সদস্যদের উপস্থিতিতে নির্বাচন কমিশনার আবেদ আহসান সাগর এবং ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট সিনেটর আরেফিন রাফি আহমেদের মাধ্যমে ২০২৫ প্রেসিডেন্ট আরিফুর রহমানের কাছ থেকে ২০২৬ প্রেসিডেন্ট মনোয়ার কামাল যিশানের কাছে প্রেসিডেন্ট চেইন হস্তান্তর করা হয়। এরপর নবনির্বাচিত প্রেসিডেন্ট ও বোর্ড সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

নতুন কমিটির সফলতা কামনা করে সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্যাগ :

জেসিআই কক্সবাজারের বার্ষিক সাধারণ সভা ও ২০২৬ বোর্ড নির্বাচিত

আপডেট সময় : ১২:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫