ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫টি আইইডিসহ বিপুল বিস্ফোরক দ্রব্য উদ্ধার নাকফুল হারালেন পরীমনি! সিটের নিচে ৩০ হাজার ইয়াবা, সিএনজি চালক আটক রামুর বিজিবি কোয়ার্টারে এক নারীর আত্মহত্যা চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট :ফেভারিট চকরিয়াকে ১-০ গোলে বিদায় করলো টেকনাফ 

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ফেভারিট চকরিয়া। বুধবার (০৩ সেপ্টেম্বর) বিকালে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে চকরিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনাল লাইন নিশ্চিত করে সীমান্ত উপজেলা টেকনাফ।

চকরিয়া এই আসরের ৪ বারের চ্যাম্পিয়ন। অন্যদিকে টেকনাফও দেশী-বিদেশী তারকাদের নিয়ে দল সাজায়। তাই খেলার আগে থেকে এই ম্যাচের জন্য অপেক্ষায় ছিল হাজারো ক্রীড়ামোদী। অধিকাংশ দর্শক চকরিয়াকে এগিয়ে রাখে। কিন্তু খেলার শুরুর পর বদলে যায় পুরো চিত্র। চকরিয়া তারকা খেলোয়াড় ছাড়াই মাঠে নামে। আর ৩ জন বিদেশী নিয়ে দারুণ দল সাজায় টেকনাফ। প্রথমার্ধে টেকনাফ একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। দলকে এগিয়ে নিতে চকরিয়ার চেষ্টাও কমতি ছিল না।

দ্বিতীয়ার্ধে সফলতা আসে টেকনাফের খেলার ৪৯ মিনিটে টেকনাফের ইফতি দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন। এরপর আরও অন্তত ৫টি গোলের সুযোগ পান টেকনাফের অধিনায়ক জাহাঙ্গীর। কিন্তু বার বার তিনি আলোর মুখ দেখেননি।

৬৫ মিনিটে খেলা বন্ধ থাকে ১০ মিনিট। এসময় টেকনাফের বিদেশী খেলোয়াড় নানা ও চকরিয়ার ইতু বল দখল নিয়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এ নিয়ে খানিকটা উত্তেজনা থেকে উভয়পক্ষের খেলোয়াড়দের মাঝে বাকবিতন্ডা হয়। পরে রেফারি ছৈয়দ করিম দুজনকেই লাল কার্ড দিয়ে খেলা শুরু করেন।

খেলা ফের শুরু হলেও অভিজ্ঞ ফরোয়ার্ডের অভাবে চকরিয়া গোল শোধ করে ব্যর্থ হয়। তাছাড়া টেকনাফের হয়ে মাঠে নামা বিদেশী ৩ খেলোয়াড় রক্ষণ ভাগের অতন্দ্র প্রহরী হিসেবে বলয় তৈরি করে। তাদের জন্য চকরিয়ার ফরোয়ার্ডরা তেমন একটা সুবিধে করতে পারেনি। রেফারির শেষ বাঁশিতে ১-০ গোলের জয়োৎসবে মেতে উঠে টেকনাফ শিবির।

ম্যাচ সেরার মুকুট পড়েন টেকনাফের মিড ফিল্ডার কায়সার। তাঁকে ম্যান অব দ্যা ম্যাচের ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মো. আলাউদ্দিন, টেকনিক্যাল কমিটির ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইডেল, আফসার উদ্দিন, খোরশেদ আলম, সরওয়ার রোমন, মাসুদ আলম ও মুহাম্মদ হোসাইন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় মুখোমুখি হবে টুর্নামেন্টের আরেক শক্তিশালী মহেশখালী বনাম নবাগত ঈদগাঁও উপজেলা ফুটবল দল।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট :ফেভারিট চকরিয়াকে ১-০ গোলে বিদায় করলো টেকনাফ 

আপডেট সময় : ১২:৪০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫