ঢাকা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা

জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ-“অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে”

বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় কক্সবাজার জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য এবং কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াত মনোনীত ও ১০ দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ সামনে আসছে। এ ক্ষেত্রে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষতা বজায় রাখতে হবে। অবাধ , সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণে প্রশাসনের দৃঢ় ও দৃশ্যমান ভূমিকা পালন করতে হবে।

ড. আযাদ আরও বলেন, নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়—সে জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে সকল ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সব কেন্দ্রে সম্ভব না হলে অন্তত ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসিটিভি স্থাপন করা জরুরি। পাশাপাশি মাগুরায় সিসিটিভি স্থাপনের পর তা ভেঙে ফেলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়ে প্রশাসনের দৃশ্যমান অগ্রগতি না থাকায় হতাশা প্রকাশ করে বলেন, এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করাও অপরিহার্য।

ড. আযাদ আরো বলেন, দেশের জন্য স্বাধীন গণমাধ্যম দরকার, সেটা শুধু মুখের কথা নয়, কার্যকরভাবে দেখতে চাই। তিনি নির্বাচনের সময় জনগণ যাতে সঠিক তথ্য পান এবং সকল ভোট প্রক্রিয়া স্বচ্ছ হয়, তা নিশ্চিত করার জন্য গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আগামী ২ ফেব্রুয়ারি কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের নির্বাচনী সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এবং এই সফর সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনটি পরিচালনা করেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মাওলানা মুস্তাফিজুর রহমান, জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী, জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম, কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, মাওলানা দেলাওয়ার হোছাইন, জেলা কর্মপরিষদ সদস্য জাকির হোছাইন, যেসদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ

জেলা জামায়াতের সংবাদ সম্মেলনে ড. হামিদুর রহমান আযাদ-“অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে”

আপডেট সময় : ০৬:১৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬