ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য

চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারের ২৪ সাংবাদিককে ২০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট 

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেছেন, বর্তমান সরকারের আমলে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে অস্বচ্ছল সাংবাদিকদের দুই কোটি নব্বই লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।পরবর্তীতে এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

তিনি বলেন,গণমাধ্যম আগের যে কোন সময়ের চেয়ে এখন অবাধ স্বাধীনতা ভোগ করছেন। এ সুযোগে যাতে অপতথ্য ছড়ানো না হয়। মুক্ত সাংবাদিকতার এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ আবদুল্লাহ বলেন, সাংবাদিকদের প্রতিবছর ফেলোশিপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার কাজ চলছে। এ সম্পর্কিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।

এ ছাড়া সাংবাদিকদের মেধাবী সন্তানদের স্কলারশিপ প্রদানসহ সাংবাদিকদের আর্থিক সুরক্ষা,স্বাস্থ্যসেবা ও সার্বিক কল্যাণে বহুমুখী পদক্ষেপ নিয়েছে কল্যাণ ট্রাস্ট বলে তিনি জানান।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে জেলা তথ্য অফিসার আবদুছ সাত্তার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবাইদুর রহমান শাহীন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী বক্তব্য রাখেন।

এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে চট্টগ্রাম, কক্সবাজার ও রাঙ্গামাটি জেলার ২৪ জন গণমাধ্যমকর্মীর মধ্যে বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সহায়তার চেক বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারের ২৪ সাংবাদিককে ২০ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট 

আপডেট সময় : ০১:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫