ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন রমজানে চকরিয়ার বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি : ভ্রাম্যমাণ আদালতের অভিযান মিয়ানমারে পাচারকালে ২ বোটভর্তি সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি কেন বাধ্য নয়? জেলা জামায়াতের কর্মপরিষদ বৈঠক- “রমাদানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান তিনদিনের সফরে কক্সবাজার এলেন প্রধান নির্বাচন কমিশনার, যাবেন মা-বাবা কবর জিয়ারতে প্রস্তুত শহীদ মিনার: একুশের প্রথম প্রহরের শ্রদ্ধা নিবেদনে রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না : ধর্মমন্ত্রী মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই: র‍্যাব মহাপরিচালক রোজায় বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: বাণিজ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? স্ত্রীকে কুপিয়ে জঙ্গলে ফেলে পালাল স্বামী রোজা রোগ প্রতিরোধে যে ভূমিকা রাখে বারের নির্বাচন / কক্সবাজারে আইনজীবীর চেম্বারে উঠলো শেখ মুজিবের ছবি নিরাপদে কক্সবাজার ছাড়লেন ওজিল-এরদোয়ান পুত্র , আছেন সুস্থ

গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার এক এক্স বার্তায় এ মন্তব্য করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব এক্স বার্তায় বলেন, আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানাই। বাংলাদেশের সাম্প্রতিক সংস্কার ও রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে জাতিসংঘ সর্বদা আপনাদের পাশে থাকবে।

এর আগে সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব একই উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করেন।

কক্সবাজারে নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন ড. মুহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে উখিয়ায় ড. ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে যোগ দেবেন।

কক্সবাজারে জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুক ই আজম। জাতিসংঘ মহাসচিব সেখানে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

এদিকে, সফরের দ্বিতীয় দিন সকালেই পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার সকাল ৯টায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

This will close in 6 seconds

গুরুত্বপূর্ণ সংস্কারে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ: গুতেরেস

আপডেট সময় : ০২:২৬:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫