ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির ইরানি ড্রোনের আঘাতে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বিধ্বস্ত প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে বিরোধী দলের প্রতিবাদ-ওয়াক আউট খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন : স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী মন্ত্রী হিসেবে শপথ নিলেন অ্যাড. আহমেদ আযম খান স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ডেপুটি স্পিকার হলেন কায়সার কামাল

গর্জনিয়া থেকে মিয়ানমারে পাচারকালে ২৫টি মোবাইল ফোন উদ্ধার : আটক-৪

শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারকালে ২৫টি মোবাইল ফোন উদ্ধার করেছে রামুর গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।

৯ ডিসেম্বর দুপুরে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক শোভন কুমার সাহা’র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে পাচারকারী চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- কচ্ছপিয়ার দোছড়ি হিন্দুপাড়ার মৃদুল দাশ (২২), তিতারপাড়ার মোঃ এরশাদ (২১), আব্দুর রহিম শাকিল (২১) ও নাইক্ষ্যংছড়ির দোছড়ির মোঃ জুবাইর (২৩)।

পুলিশ সূত্র জানিয়েছে- গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল অভিযান পরিচালনাকালে সিএনজি গাড়িযোগে চোরাই পথে পার্শ্ববর্তী মিয়ানমারে মোবাইল ফোন পাচারকালে চোরাকারবারি চক্রের ৪ সদস্যকে বিভিন্ন ব্রান্ডের ২৫টি এন্ড্রয়েড মোবাইল ফোনসহ আটক করা হয়।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক শোভন কুমার সাহা বলেন- পাচারকারীচক্র দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে বিভিন্ন ব্রান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোন পাচার করে আসছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ :

অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন

গর্জনিয়া থেকে মিয়ানমারে পাচারকালে ২৫টি মোবাইল ফোন উদ্ধার : আটক-৪

আপডেট সময় : ১২:৫৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫