ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টিটিএনে সংবাদ প্রচারের পর পতাকা উত্তোলন করা হলো জেলা বিএনপি কার্যালয়ে চলতি মাস থেকেই শুরু হবে ফ্যামিলি কার্ড কার্যক্রম গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ : তথ্যমন্ত্রী মাদক নির্মুলে কঠোর স্বরাষ্ট্রমন্ত্রী, চার দিনে কক্সবাজারে উদ্ধার ৫০ কোটি টাকার ইয়াবা! ঈদগাঁওতে ‘শহীদ মিনারে ফুল দেওয়া’ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক স্পিকারের নাম প্রায় চূড়ান্ত, ঘোষণা ২৬ তারিখের মধ্যে ‘আমিই জীবন দেই, আমিই মৃত্যু দেই, আর আমার কাছেই সবাইকে ফিরে আসতে হবে’ সেন্টমার্টিনে কেয়াবন উজাড় করে রিসোর্ট নির্মাণ,পরিবেশ অধিদপ্তরের মামলা বৃদ্ধ মা-বাবাকে বাঁচানো সেই রোহিঙ্গা যুবকের সাথে মেসুত ওজিলের দেখা ১৮ বছর পর বিসিএস কর্মকর্তা হলেন পেকুয়ার চিকিৎসক বেলাল চকরিয়ায় মহাসড়কে বাবা-ছেলে নিহত বিজিবি’র পৃথক অভিযান: ৩ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার,আটক ১ একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন রমজানে চকরিয়ার বাজারে নিত্যপণ্যের দাম বৃদ্ধি : ভ্রাম্যমাণ আদালতের অভিযান মিয়ানমারে পাচারকালে ২ বোটভর্তি সিমেন্টসহ ১৯ জনকে আটক করেছে নৌবাহিনী

গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ : তথ্যমন্ত্রী

গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তরের হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, সাংবাদিকতার পেশাগত সমস্যা সাংবাদিকতার নিজস্ব কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। তাই এর সংকট বা বিরোধ সাংবাদিকতার প্রতিষ্ঠিত নীতিমালা ও কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত। গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যকার গুরুত্বপূর্ণ সেতুবন্ধন।

তিনি আরও বলেন, সাংবাদিকরা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা সমস্যার মুখোমুখি হন। এসব চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়েজ বোর্ডকে সময়োপযোগী করার কার্যক্রমও শুরু হয়েছে, যাতে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা যায়। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও সাংবাদিকদের কল্যাণে সরকার দায়িত্বশীল ভূমিকা রাখবে। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নারী জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চলতি মাসের মধ্যেই শুরু করা হবে এবং বেকারত্ব সমস্যা সমাধানে দেশব্যাপী পরিকল্পনা করে কাজ কারা হবে।তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না।

মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করে গণমাধ্যম, গণতন্ত্র ও সমাজ উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টিটিএনে সংবাদ প্রচারের পর পতাকা উত্তোলন করা হলো জেলা বিএনপি কার্যালয়ে

This will close in 6 seconds

গণমাধ্যমে বাইরের হস্তক্ষেপ ঝুঁকিপূর্ণ : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬