ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-মেয়েকে মারধর, পরে ১ মাসের জেল রামুতে সংবাদ সংগ্রহকালে ডাকাত মালেকের হামলায় ৪ সাংবাদিক আহত উখিয়ার থাইংখালীতে পাহাড় কেটে সাবাড়, ড্রাম ট্রাক আটক মাদকের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা- ইয়াবা ও দুই সঙ্গীসহ পুলিশের জালে যুবদল নেতা সাংবাদিক আনিস আলমগীরের হাইকোর্টে জামিন স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর প্রথমবার কক্সবাজারে আসছেন সালাহউদ্দিন আহমদ খালেদা জিয়াসহ যারা পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার’

ক্যামজা সদস্যদের আনন্দভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন

পার্বত্য জেলা বান্দরবানে আনন্দভ্রমণের মধ্য দিয়ে  শেষ হয়েছে কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন ক্যামজা-র ১২ তম বার্ষিক মিলনমেলা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) বিকেলে দু’দিনব্যাপী মিলনমেলার অংশ হিসেবে বান্দরবানের মেঘলা, নীলাচল,চিম্বুক,নীলগিরিসহ বিভিন্ন পর্যটন স্পট ভ্রমণ করেছেন ক্যামজার সদস্যরা।

ভ্রমণশেষে নীলগিরি প্রাঙ্গনে ক্যামজার প্রধান উপদেস্টা রোতাব চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ক্যামজা সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক রাজীব কান্তি দে বাবু, অর্থ সম্পাদক মো: মামুন বক্তব্য রাখেন।

সভায় নিরাপত্তাবলয় ঠিক রেখে সংবাদের চিত্রধারণ, শুদ্ধাচার,পেশাগত কাজের দক্ষতা উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

আনন্দভ্রমণে ক্যামজার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাসেল, দপ্তর সম্পাদক প্রকাশ দে, প্রচার সম্পাদক মো: রহিম উদ্দীন, সদস্য কামরুল হাসান বাবু,

সদস্য নুরুল আজাদ, সদস্য সাদেক হোসেন খোকা, সদস্য মো: মহিউদ্দিন অংশগ্রহণ করেন।

ট্যাগ :

ক্যামজা সদস্যদের আনন্দভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন

আপডেট সময় : ১২:৫০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫