ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন ৬ বছর পর নিষিদ্ধ অবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের ৮৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি লোহাগাড়ায় পুকুরে গোসলে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার সদর থানার বিশেষ অভিযান : গ্রেফতার ১৫ রামুতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অভিযান: সাজাপ্রাপ্ত আসামি ও ডাকাত আটক, ৩ জনের কারাদণ্ড মা ইলিশ সংরক্ষণে সমুদ্র ও উপকূলীয় এলাকায় নৌবাহিনী পেকুয়ায় নিজ বিদ্যালয়ে সংবর্ধিত কউক চেয়ারম্যান ও কমেক অধ্যক্ষ উখিয়ায় বন বিভাগের অভিযান : বালিভর্তি দুই অবৈধ ডাম্পার জব্দ কক্সবাজারে ২ প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা জাতীয় পর্যায়ে “সেরা গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল আব্দুর রহিম টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান : ৩ লাখ ইয়াবা উদ্ধার বাস টার্মিনালের স্ট্যান্ড পার্ক হোটেলে আলোচিত কুলসুমা হত্যার প্রধান আসামী ইরফান গ্রেফতার সাগরে মাছ শিকারে বন্ধ : দুঃশ্চিন্তায় জেলেরা পেকুয়ায় দুর্গাপূজাকে সামনে রেখে প্রশাসনের প্রস্তুতি সভা

কোরবানির বরাদ্দ: কাগজে মাংস, নাকি মানুষের ঘরে?

২০২৬ এর কোরবানি উপলক্ষে উখিয়া-টেকনাফের ৩৩টি রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ৪১টি এনজিও সংস্থার মাধ্যমে মোট ১ লাখ ৯৫ হাজার ৭৫৪ কেজি গরুর মাংস বরাদ্দ দেওয়ার তথ্য প্রকাশিত হয়েছে। নীতিমালা অনুযায়ী এর ২৫ শতাংশ, অর্থাৎ ৪৮ হাজার ৯৩৮ কেজি মাংস স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মাঝে বিতরণের কথা রয়েছে। কাগজে-কলমে এই বরাদ্দ নিঃসন্দেহে প্রশংসনীয়। কিন্তু বাস্তবতার প্রশ্ন হলো, এই মাংস কি সত্যিই স্থানীয় মানুষের ঘরে পৌঁছাবে?

২০২২ সালের আদমশুমারি অনুযায়ী উখিয়া উপজেলার জনসংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১৪৩ জন এবং টেকনাফ উপজেলার জনসংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৮৪০ জন। অর্থাৎ দুই উপজেলার মোট জনসংখ্যা প্রায় ৫ লাখ ৯৭ হাজারের বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী পরিবারপ্রতি গড় সদস্য সংখ্যা ৪.১৯ জন হলে, এই দুই উপজেলায় আনুমানিক পরিবারের সংখ্যা দাঁড়ায় প্রায় ১ লাখ ৪২ হাজার।

সেই হিসাবে ৪৮ হাজার ৯৩৮ কেজি মাংস যদি পরিবারভিত্তিক এক কেজি করে বিতরণ করা হয়, তাহলে প্রায় প্রতি তিনটি পরিবারের মধ্যে একটি পরিবার অন্তত এক কেজি মাংস পাওয়ার কথা। সংখ্যার হিসেবে বিষয়টি আশাব্যঞ্জক মনে হলেও বাস্তব প্রশ্ন হচ্ছে, বিতরণের সেই স্বচ্ছতা ও জবাবদিহিতা আদৌ আছে কি?

স্থানীয় জনগোষ্ঠীর দীর্ঘদিনের অভিযোগ, রোহিঙ্গা সংকটকে ঘিরে বিপুল আন্তর্জাতিক সহায়তা এলেও তার সুফল প্রত্যাশিত মাত্রায় হোস্ট কমিউনিটির ঘরে পৌঁছায় না। বরাদ্দের খবর শোনা যায়, কিন্তু বাস্তবে সাধারণ মানুষ অনেক সময় জানতেই পারেন না কোথায়, কখন, কীভাবে বিতরণ হচ্ছে। কেউ কেউ তালিকাভুক্ত হন, অনেকে বাদ পড়েন; আবার কোথাও কোথাও রাজনৈতিক বা প্রভাবশালী চক্রের প্রভাবের অভিযোগও ওঠে।

এখানেই মূল প্রশ্ন “বরাদ্দ” আর “প্রাপ্তি” কি এক জিনিস? যদি সত্যিই প্রায় ৪৯ হাজার কেজি মাংস স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য বরাদ্দ থাকে, তাহলে প্রশাসন, এনজিও এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত হবে পূর্ণাঙ্গ ও প্রকাশ্য বিতরণ তালিকা প্রকাশ করা। কোন ইউনিয়নে কত কেজি, কোন ওয়ার্ডে কত পরিবার, কারা পেয়েছে, এসব তথ্য জনগণের জন্য উন্মুক্ত হওয়া দরকার। কারণ মানবিক সহায়তার সবচেয়ে বড় শক্তি শুধু পরিমাণ নয়, বরং বিশ্বাসযোগ্যতা।

কোরবানি ইসলামে শুধু মাংস বণ্টনের বিষয় নয়; এটি ত্যাগ, সাম্য ও সামাজিক সহমর্মিতার শিক্ষা দেয়। সেই জায়গা থেকে স্থানীয় দরিদ্র জনগোষ্ঠী যদি কেবল সংবাদ বিজ্ঞপ্তিতে “বরাদ্দ” দেখে, কিন্তু বাস্তবে তাদের ঘরে মাংস না পৌঁছায়, তবে সেটি শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, নৈতিক প্রশ্নও বটে।

আজ প্রয়োজন আরেকটি ঘোষণার নয়; প্রয়োজন দৃশ্যমান বিতরণ, স্বচ্ছ হিসাব এবং জনগণের আস্থা ফিরিয়ে আনা। কারণ মানুষের প্রশ্ন এখন একটাই, বরাদ্দ আছে, কিন্তু মাংস আছে তো?

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে বাস্তুচ্যুত পরিস্থিতিতে সংঘাত-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কোরবানির বরাদ্দ: কাগজে মাংস, নাকি মানুষের ঘরে?

আপডেট সময় : ০২:৩৩:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬