স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন দেশের পৌরসভা গুলোতে নতুন করে প্রশাসক নিয়োগের কথা ভাবছে সরকার।
বুধবার ঢাকা উত্তর দক্ষিন,গাজীপুর,নায়ারনগঞ্জ,সিলেট,
খুলনা এ ৬ সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। ফলে দেশের পৌরসভাগুলোতেও রাজনৈতিক বিবেচনায় প্রশাসক নিয়োগের বিষয়টি এখন আলোচনার তুঙ্গে।
জেলায় কক্সবাজার, মহেশখালী,চকরিয়া ও টেকনাফ এ ৪ টি পৌরসভায় কে হতে যাচ্ছেন পৌর প্রশাসক? এ নিয়ে চলছে নানান গুঞ্জন ।
খোঁজ নিয়ে জানা গেছে, কক্সবাজার পৌরসভায় বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলী পৌর প্রশাসক হিসেবে নিয়োগ পেতে পারেন যদি সব কিছু ঠিক থাকে। চট্রগ্রাম মহানগর ও চট্রগ্রাম কমার্স কলেজে ৯০ এর সৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রনেতা,চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতা পরে কক্সবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রাশেদ মোহাম্মদ আলী শিক্ষিত, ত্যাগী ও পরিক্ষীত এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সর্বজনবিদিত। তাই উনাকে করা হতে পারে দেড়শো বছরের এই পৌরসভার প্রশাসক এমনটাই বলছেন বিএনপির নেতাকর্মীরা। অবশ্য আরেকটি পক্ষ বলছেন, জেলা শ্রমিক দলের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম কে নিয়োগ দেয়া হতে পারে কিংবা পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরীর নামও অনেকেই বলছেন।
এছাড়াও মহেশখালী পৌরসভায় উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক, চকরিয়া পৌরসভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোবারক আলী এবং টেকনাফ পৌরসভায় মোহাম্মদ আব্দুল্লাহর নাম শোনা যাচ্ছে পৌর প্রশাসক হিসেবে।
নতুন করে পৌর প্রশাসক দেয়া হবে রাজনৈতিক বিবেচনায়। দলের হাইকমান্ড,স্ব স্ব সংসদীয় আসনের সংসদ সদস্য,জেলার নেতাদের পরামর্শ, সর্বোপরি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সিদ্ধান্তে চুড়ান্ত হতে পারে পৌর প্রশাসকদের তালিকা।
নিজস্ব প্রতিবেদক 




















