ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফের রাষ্ট্রপতির প্রেস সচিব হলেন সরওয়ার আলম আর স্কুলে যাওয়া হবে না ছোট্ট নূরের.. মেরিন ড্রাইভে সড়ক দূর্ঘটনায় আহত ৬,আশঙ্কাজনক ২ ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশ, তিন আরকান আর্মি সদস্য আটক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ মেয়াদ অনুযায়ী ধাপে ধাপে হবে সিটি নির্বাচন : মির্জা ফখরুল চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: মায়ের পর চলে গেল ছেলে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনায় সারজিস-হান্নানের নেতৃত্বে এনসিপির কমিটি রোয়াংছড়িতে সেনাবাহিনী – সন্ত্রাসীর গোলাগুলি, নিহত ১ রমজানে মহানবী (সা.)-এর দিনলিপি সিগারেট বা যে কোনো ধোঁয়া গ্রহন করলে রোজা ভাঙ্গবে কি? টেকনাফের সাগরতীরের পাহাড়ে আগুন: ৪ ঘন্টা পর নিয়ন্ত্রণে প্যারাবনে হাত দিলেই খবর আছে : এমপি আলমগীর ফরিদ রাজাপালংয়ের ‘রাজার চেয়ার’ দখলে যাবে কার? ঈদগাঁওয়ে সংরক্ষিত বনের গাছ কাটার সময় গ্রেপ্তার ২, কাঠ জব্দ

কারফিউর মেয়াদ বাড়ায় রাতে গোপালগঞ্জে সুনসান নিরবতা

কারফিউর মেয়াদ বাড়ায় আজ বৃহস্পতিবার রাতেও গোপালগঞ্জের পরিস্থিতি একেবারেই নীরব, সুনসান। রাস্তায় নেই মানুষের সমাগম, টহল দিচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কারফিউর কারণে গতকাল বুধবার গোপালগঞ্জ থেকে দূরপাল্লার বাস ছেড়েছে খুবই অল্প। ফলে আজ যারা ওই শহর ছেড়ে নিজস্ব গন্তব্যে যেতে চাইছেন তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া।

রাতে খুলনাসহ বিভিন্ন জেলা থেকে যে বাসগুলো যাচ্ছে, সেগুলোয় বাড়তি ভাড়া দিয়ে যাতায়াত করছেন মানুষ।

এদিকে শহরের বিভিন্ন এলাকায় দুই একটি দোকান খুললেও নেই তেমন একটা জনসমাগম। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর গাড়ি দেখলেই বন্ধ করে ফেলা হচ্ছে এসব দোকানগুলো।

গোপালগঞ্জে গতকাল বুধবার রাত রাত আটটা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলমান কারফিউ আগামীকাল (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আগামীকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ থাকবে না। দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আবার কারফিউ চলবে।

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

This will close in 6 seconds

কারফিউর মেয়াদ বাড়ায় রাতে গোপালগঞ্জে সুনসান নিরবতা

আপডেট সময় : ০৩:০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫