ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোরে ফুল তুলতে যাওয়া বৃদ্ধকে জবাই করে হত্যা, অভিযুক্তের আত্মসমর্পণ বাংলা বছরের শেষদিন— চৈত্র সংক্রান্তি আজ তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য

কবে থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান?

চলতি বছরে পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ৩৫ দিন বাকি রয়েছে। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে শুরু হতে পারে। তবে চাঁদ দেখার উপর ভিত্তি করে রমজান মাসের প্রথম দিন হতে পারে ১৮ ফেব্রুয়ারি। খবর গালফ নিউজের।

ইসলামের এক গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদর বা শবে কদর, যা রমজানের শেষ ১০ রাতের য কোনো এক রাতে পালন করা হয়। এ রাতে মুসলমানরা বিশেষভাবে দোয়া ও ইবাদত করেন, কারণ এটি সেই রাত যখন পবিত্র কোরআন নাজিল হয়।

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, রমজান মাস ১৯ মার্চ (বৃহস্পতিবার) শেষ হতে পারে। তবে চাঁদ দেখার উপর নির্ভর করে রমজান ২৯ বা ৩০ দিনেরও হতে পারে।

মুসলিমদের জন্য, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা একটি ধর্মীয় বাধ্যবাধকতা এবং আধ্যাত্মিক পবিত্রতার অংশ। তবে রমজান কোন মৌসুমে পড়বে, তার উপর নির্ভর করে রোজা রাখার অভিজ্ঞতা ভিন্ন হয়ে থাকে।

হিজরি সনের মাসগুলো সাধারণত ২৯ বা ৩০ দিনের হয় এবং তা চাঁদ দেখার ওপর ভিত্তি করে গণনা করা হয়। বর্তমানে হিজরি মাস রজব চলছে।

সূত্র: যুগান্তর

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কবে থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান?

আপডেট সময় : ০৩:৫৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬