ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান ​কক্সবাজার-৩ আসনে জগদীশ বড়ুয়ার সমর্থন প্রত্যাহার করলো লেবার পার্টি পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মী কেন্দ্রে স্বাধীনভাবে তথ্য সংগ্রহ করতে পারবে নির্বাচন: কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার ৪ টি আসনে কেন্দ্র ৫৯৮,কক্ষ ৩,৬৮৯, পোলিং প্রিসাইডিং ১২,২৫১,আইনশৃঙ্খলা সদস্য ১৩,৪৯৯ চকরিয়া-পেকুয়া : অভিজ্ঞের সাথে নতুনের লড়াই কক্সবাজারের ডিককুলে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক ১ বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার টাকার বেশি নির্বাচনের ফলাফল যাই হোক না কেন মেনে নেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার দুই প্রার্থীর পক্ষ নেওয়া চার ‘আলোচিত’ নামে তোলপাড় ভোটের সমীকরণ! ​নির্বাচনী নিরাপত্তায় ঈদগাঁওতে যৌথ টহল নির্বাচন ঘিরে কক্সবাজারে সেনাবাহিনীর শক্ত অবস্থান-নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান নির্বাচন ঘিরে কক্সবাজারে ‘জেলা সেন্ট্রাল কমান্ড সেন্টার’ পোস্টাল ভোট সম্পন্ন: কক্সবাজার–৩ এ সবচেয়ে বেশি ভোটগ্রহণ ঝিলংজায় অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত

কক্সবাজারে শতাধিক মন্ডপে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা..

  • রাহুল মহাজন
  • আপডেট সময় : ০৬:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫
  • 267

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মত কক্সবাজারেও উদযাপিত হচ্ছে শ্রী শ্রী সরস্বতী পূজা। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন মন্দিরে এবং ব্যক্তিগত উদ্যোগে বাসায় বাসায় পূজার আয়োজন হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়া‌রি) সকাল থেকেই মন্ডপে মন্ডপে ঢাকের বাদ্যের সঙ্গে উলুধ্বনি ও শঙ্খধ্বনি ধর্মীয় আবহ তৈরি করে।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় এ উৎসবে অগণিত ভক্ত বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানাচ্ছেন তারা। হিন্দু সম্প্রদায়ের বিশ্বাস ও সংস্কৃতি মতে, এ দিনটিতে দেবী সরস্বতী জন্মগ্রহণ করেছিলেন।

দিনটিকে বলা হয় ‘‘বসন্ত পঞ্চমী’’। সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। তার জন্য হিন্দু ভক্ত, বিশেষ করে সম্প্রদায়টির শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে এ পূজার আয়োজন করে থাকে।

শহরের কেন্দ্রীয় কালীবাড়ি,সরস্বতী বাড়ি,ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম, বৈদ্যঘোনা সহ বিভিন্ন মন্ডপ মিলিয়ে শতাধিক সরস্বতী পূজা হচ্ছে কক্সবাজারে।

এছাড়া কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়,কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কক্সবাজার মেডিক্যাল কলেজ, কক্সবাজার সরকারি কলেজ,সরকারি মহিলা কলেজ, কক্সবাজার সিটি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পূজার আয়োজন করতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, তারা বিদ্যাদেবীর কাছে বিদ্যা ও জ্ঞানার্জনের প্রার্থনা করেছেন। সাথে  মঙ্গল কামনা করেছেন দেশবাসী ও বিশ্ববাসীর মঙ্গলের জন্য।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নির্বাচন সামনে রেখে কক্সবাজারে সম্মুখ সারির ৬জুলাই যোদ্ধার ছাত্রদলে যোগদান

This will close in 6 seconds

কক্সবাজারে শতাধিক মন্ডপে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা..

আপডেট সময় : ০৬:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫